Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নাচে-গানে নিউজার্সিতে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: October 14, 2021 | 12:27 PM

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু: নাচ-গানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসন সিটিতে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎশারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গানিজশন নিউজার্সি-এর আয়োজনে স্থানীয় মহাত্মা মন্দিরে আয়োজিত হয়।
নিউজার্সির ওই দূর্গোৎসবে সংঘটনের সভাপতি বিশ্বজিৎ দে বাবলু সধারণ সম্পাদক মিল্টন দাশ এবং যুগ্ন সাধারণ সম্পাদক দ্বীপ্ত রায়ের আমন্ত্রণে নিউজার্সির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নারী-পুরুষ এসে ঢাক ঢোল বাজিয়ে শংখ উলুধনী দিয়ে ফুটিয়ে তোলেন বাংলাদেশের পূজার আমেজ।
দেবী দুর্গার প্রতিমা দর্শনে শত মানুষের পদচারণায় পূজা মণ্ডপ পরিণত হয় শিশু-কিশোর-আবাল-বৃদ্ধ সব বয়সের সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায়।
পূজায় অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিটি অব প্যাটারসনের মেয়র আন্দ্রে সাঈয়া,সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শাহীন খালিক, প্রসপেক্ট সিটি মেয়র এটিএম খাইরুল্লাসহ বিশিষ্টজনরা।
উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সঙ্গীত, নাচ পরিবেশন করেন অতিথি শিল্পী কৃষ্ণা তিথি, শাওন ভট্টাচার্যসহ স্থানীয় শিল্পীরা।

ট্যাগ:
Situs Streaming JAV