Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সংবাদ সম্মেলন: ‘মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙ্গিয়ে আবুল মনসুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: October 17, 2021 | 4:40 PM

https://www.facebook.com/USANewsNY/videos/562478684837900

ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ব্রঙ্কস’র সংবাদ সম্মেলন থেকে মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙ্গিয়ে আবুল মনসুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। ওই সংবাদ সম্মেলন থেকে আবুল মনসুরের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ সম্পর্কিত যেকোন আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান হয়েছে। গত ১৬ অক্টোবর শনিবার ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে সংসদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ব্রঙ্কস’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর রহমানের পরিচালনায় সংবাদ সম্মেলনে মনজুর আহমেদ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও উপস্থিত ছিলেন সহ কমান্ডার (পুনর্বাসন ও কল্যাণ) বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সহ কমান্ডার (দপ্তর ও পাঠাগার) বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ গোপ, সহ কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, সহ কমান্ডার (ত্রাণ ও সমাজ কল্যাণ) বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী, মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ মো. ছানাউল্লাহ, আবু কায়ছার চিশতী ও এমডি আবদুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, কাদেরিয়া বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, আবদুর রউফ, মোস্তফা আহমেদ ভূইয়া, আব্দুল মতিন মাস্টার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ব্রঙ্কস-এর ২০১৯ সালের ২৬ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় দায়িত্ব পালনে ব্যর্থতা, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং আর্থিক দুর্নীতির দায়ে আবুল মনসুরকে সংসদের কমান্ডার পদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিস্কার করা হয়। একই সঙ্গে আবুল মনসুরের সাথে কোন ধরণের প্রশাসনিক বা আর্থিক যোগাযোগ বা লেনদেন থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বহিস্কৃত কমান্ডার আবুল মনসুর অদ্যাবধি সংগঠনের নাম ভাঙ্গিয়ে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার নিকট থেকে চাঁদা উত্তোলনসহ নানা ধরণের বিভ্রান্তি ছড়িয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠনের ভাবমুর্তি বিনষ্ট করা সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন। কমান্ডার মনজুর আহমেদের স্বাক্ষরিত চিঠি বা দাওয়াত কার্ড ছাড়া কোন ব্যক্তিকে এককভাবে কোন অনুষ্ঠানের জন্য আর্থিক সহযোগিতা প্রদান না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয় কোন ব্যক্তি এ জাতীয় মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইন্্ক ব্রঙ্কস আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ