Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৮ অক্টোবর: মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক সমরেশ মজুমদার

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: October 21, 2021 | 1:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তিলগ্নে বরেণ্য কথাসাহিত্যিক সমরেশ মজমুদারকে মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার প্রদান’ করা হচ্ছে।

সাহিত্যে অনন্য কীর্তির জন্য আগামী ২৮ অক্টোবর মেলার প্রথম দিন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে। মুক্তধারার নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সমরেশ মজুমদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আটলাল্টিকের ওপার থেকে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউ ইয়র্ক বাংলা বইমেলার পক্ষ থেকে আমাকে সাহিত্য সম্মনানা জানানোর খবরে আমি আনন্দিত।  বইমেলার ৩০ বছর ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান স্বার্থক ও সুন্দর হোক।  মহামারী ভাইরাস থেকে পৃথিবী মুক্ত হলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে।

নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ অক্টোবর শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’। ৩০-তম এই বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে এটিই বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বইমেলা।

প্রসঙ্গত, এর আগে মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, কথা সাহিত্যিক দিলারা হাশেম ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। ৬ বছর আগে নিউইয়র্ক বইমেলা এই বার্ষিক সাহিত্য পুরষ্কার প্রবর্তন করে। বর্তমানে এর নাম মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার। মুক্তধারার অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়ার অর্থানুকুল্যে প্রতিষ্ঠিত এই পুরষ্কারের অর্থমূল্য ২,৫০০ মার্কিন ডলার।

৫ দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বই মেলা শুরু হবে ২৮ শে অক্টোবর বৃহস্পতিবার।  সন্ধা ৬ টায় উদ্বোধনী অনুষ্টান লাগোর্ডিয়া মেরিয়টে।১০২-০৫ ডিটমার্স বুলেভার্ড, ইষ্ট এলমার্ষ্ট, নিউইয়র্ক ১১৩৬৯।   পরদিন ২৯ শে অক্টোবর শুক্রবার দেশ সেরা প্রকাশনা সংস্থাগুলো পশরা সাজিয়ে বসবেন জ্যাকসন হাইটের জুইশ সেন্টারে।  ৩৭-০৬ ৭৭ স্ট্রীট জ্যাকসন হাইট নিউইয়র্ক ১১৩৭২। মেলা চলবে প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১১টা পর্যন্ত। আসছে ১লা নভেম্বর পর্যন্ত। বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরসহ অনেক লেখক-সাহিত্যক ও প্রকাশকবৃন্দ।   

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV