নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আগামী ১৪ নভেম্বরের অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর কমিশন (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/228947902562542
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় বলেছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর কমিশন। নির্বাচন সংক্রান্ত যেকোন রকমের অপপ্রচার বিশ্বাস না করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় সোসাইটি কার্যালয়ে নির্বাচন কমিশন প্রার্থীদেরকে নির্বাচনী প্রস্তুতি অবহিত এবং তাদের পরামর্শ নেয়ার জন্য এ সভার আয়োজন করা হয় বলে জানান হয়। সভায় বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচনের নমূনা ব্যালেট পেপার ও মেশিনে ভোট প্রদান পদ্ধতি প্রদর্শণ করে বলা হয়, আগামী ১৪ নভেম্বরের ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদের সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় এ সভায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আবদুল হাকিম, রুহুল আমিন সরকার, কায়সার জামান কয়েস ও খোকন মোশারফ।

সভায় প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ সোসাইটির প্রার্থী-ভোটারদের দৃঢ়তার সাথে আস্বস্ত ও নিশ্চিত করে বলতে চাই, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্বের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং এই পবিত্র ও গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে সুচারু ও নিরপেক্ষভাবে পালনে বদ্ধপরিকর। আমাদের

কর্মকান্ড পরিচালনার চালিকাশক্তি সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচনী বাই ল’জ। আমরা এ যাবৎ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত গঠনতন্ত্র ও নির্বাচনী বাই-ল’জকে একশত ভাগ অনুসরন করে গ্রহন করেছি এবং ভবিষ্যতেও তাই করা হবে। আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সর্বদা সচেষ্ট ও বদ্ধপরিকর। নির্বাচন সংক্রান্ত যেকোন রকমের অপপ্রচার বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনিত অনুরোধ জানাচ্ছি।

সভায় আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থী ও তাদের সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নির্বাচনী আচরনবিধি মেনে চলার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান হয়।

সভায় করোনাকালীন পরিস্থিতি ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটারদের সুবিধাজনক স্থানে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে কাজ করছে বলে জানায় নির্বাচন কমিশন।

সভায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নানা প্রস্তাবনা তুলে ধরেন নয়ন-আলী প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহম্মদ আলী, ‘রব-রুহুল’ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, স্বতন্ত্র সভাপতি প্রার্থী জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল মোমেন (সোহেল) প্রমুখ।

সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচনী বাই ল’জ এর প্রতি লক্ষ রেখে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সভায় উত্থাপিত প্রস্তাবনা-পরামর্শ বিবেচনা করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ মতবিনিময় সভায় জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি