Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশে পূজা মন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে জর্জিয়ার আটলান্টা শহরে প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: October 21, 2021 | 1:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে বসবাসরত প্রবাসী বাঙ্গালীরা অবিলম্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির-পূজামণ্ডপ, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও তা বন্ধের দাবি জানিয়েছেন। গত ২০ অক্টোবর বুধবার শহরের  বিভার রুইন রোড, নরক্রস  এ আয়োজিত সমাবেশে তাঁরা অবিলম্বে এ ঘটনা বন্ধের দাবি জানান।

বক্তারা বলেন, গত ১৩ অক্টোবর  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার দ্বিতীয় দিন কুমিল্লায় পবিত্র কোরান অবমাননার প্রসঙ্গ এনে একটি বিশেষ গোষ্টী কুমিল্লাসহ দেশের ৭০ টি পুজামন্ডপে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর করে। এই সন্ত্রাস শুধুমাত্র একদিন নয় পরপর কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটেছে। সর্বশেষ ১৭ অক্টোবর ২০২১ রংপুরের পীরগঞ্জ উপজেলায় এই সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি ঘটে। হিন্দু গ্রামবাসীদের বাড়ি গভীর রাতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। শুধুমাত্র পুজা মন্ডপে হামলা নয়, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ এমনকি নিরীহ মানুষও হত্যা করা হয়েছে। 

তাঁরা আরো বলেন, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী জনগোষ্ঠী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের সবপ্ন নিয়ে- যেখানে সব মানুষ তার নিজ নিজ ধর্ম , কৃষ্টি ও সংস্কৃতির চর্চা করতে সক্ষম হবে। অথচ সবাধীনতার ৫০ বছর পরও দেশের মানুষ সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে প্রতিনিয়ত। 

বক্তারা এই সাম্প্রদায়িক সন্ত্রাসের কঠোর নিন্দা জ্ঞাপন করেন এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান ও ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কমিউনিটি নেত্রী ইলা চন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শেখ রহমান চন্দন, আশফাক স্বপন, চন্দ্র শেখর দত্ত, রশীদ মালিক, উত্তম দে, ভাস্কর চন্দ, সত্যব্রত কর, মোহন জব্বার, রুবিনা শম্পা, মোস্তাফা কামাল মাহমুদ, মোহাম্মদ রাসেল, কাজী আনোয়ার, রণদা প্রসাদ চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV