Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ঐতিহ্যবাহী মেজবান

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 21, 2021 | 5:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল এবং চাঁটগাইয়া মেজবান উপলক্ষে ১৭ অক্টোবর নিউইয়র্ক সিটির ব্রুকলীনে চট্টগ্রাম ভবনে এ মেজবান অনুষ্ঠিত হয়। সংগঠনের কর্মকর্তাগণ ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠি নির্বিশেষে সকল বাঙালির আতিথেয়তায় অনন্য এক উদাহরণ তৈরী করেছেন সমিতির সবচেয়ে বড় এই আয়োজনের মধ্যদিয়ে। শিশু এবং নারীরাও বিপুলভাবে অংশ নেন। ভিন্ন ধর্মাবলম্বীগণের জন্যও আলাদা ব্যবস্থা ছিল। শুরুতে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে তাফসির করেন মুফতী সাইয়্যেদ আনসারুল করিম আল-আজহারী।
কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তাদির বিল্লাহর সুপারভাইজে এ উপলক্ষে গঠিত সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ হারুন মিয়া, সদস্য সচিব নুরুসসাফা এবং সমন্বয়কারি আকতারুল আজমের তত্ত্বাবধায়নে মাহফিল ও মেজবানী পরিক্রমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টির কো-চেয়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী এবং কার্যকরী কমিটির কর্মকর্তা মো. এ উদ্দিন ফোরকান, মো. নাজের উদ্দিন, খোকন কে চৌধুরী, আশরাব আলী খান লিটন, শাহাবউদ্দিন চৌধুরী লিটন, মো. সুমনউদ্দিন, মোহাম্মদ এস খান, মতিউর চৌধুরী, আবরার আমজাদ বোখারী, মোহাম্মদ শফিউল আজম শিকদার, ইউসুফ নবী,মো. এস আলম, প্রবীর দাস, ইকবাল হোসেন ভ’ইয়া, এ কে এম মেজবাহউদ্দিন, কাজী রেজাউল মোর্শেদ প্রমুখ। সমিতির সভাপতি আহসান হাবিব এবং সেক্রেটারি মোক্তাদির বিল্লাহ মেজবানকে বিপুলভাবে সাফল্যমন্ডিত করার জন্যে প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV