মহাশূন্যে বসতি গড়ার তাগিদ দিয়েছেন হকিং ,এলিয়েন বা ভীনগ্রহের প্রাণীরা অদূর ভবিষ্যতে পৃথিবী দখল করে নিতে পারে বলেও আশঙ্কা

মহাবিশ্বের অন্য কোথাও বসতি স্থাপনের তাগিদ দিয়েছেন বিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ স্টিফেন হকিং। মানব সভ্যতাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতেই অন্য কোথাও বসতি স্থাপন জরুরী বলেই তিনি মনে করেন। ওয়াটারলুতে রিসার্চ ইন মোশনস (রিম) আয়োজিত একটি অনুষ্ঠানে স্টিফেন হকিং মানুষের পৃথিবী ভবিষ্যত্ বিষয়ে এমন মন্তব্য করেছেন। স্টিফেন হকিং বলেছেন, ‘পৃথিবীতে আরেকটি ওয়াটারলু নেমে আসার আগেই মহাশূন্যে বা অন্যকোথাও কলোনি স্থাপন করতে হবে। তিনি বলেছেন, মানুষ পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে বসবাসের উপযোগী করার জন্য প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে পেরেছে। কিন্তু মানুষের মধ্যে অপরিসীম হীনমন্যতা, স্বার্থপরতা আর আগ্রাসী মনোভাব, কেবল যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যখানেও আমাদের জন্য বাধা। তাই আমাদের দীর্ঘসময় টিকে থাকতে হলে কেবল আয়েশী পৃথিবীর খোঁজ করা নয় বরং পৃথিবীর বাইরে বাসযোগ্য স্থান গড়ে তুলতে হবে। মানব সভ্যতাকে দীর্ঘায়িত করতে মহাশূন্যে আরো বেশি নভোচারী পাঠিয়ে নতুন বাসস্থান খোঁজার জন্য তাগিদও দিয়েছেন স্টিফেন হকিং। এলিয়েন বা ভীনগ্রহের প্রাণীরা অদূর ভবিষ্যতে পৃথিবী দখল করে নিতে পারে বলেও সমপ্রতি আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সিনেট,ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests