ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যথাযোগ্য মর্যাদায় ১৮ অক্টোবর সোমবার বাংলাদেশ ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী-‘শেখ রাসেল দিবস’ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে শেখ রাসেলকে স্মরণ করে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মেহেদী হাসান এবং মিনিস্টার কন্সুলার হাবিবুর রাহমান।

রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শহীদ শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত যা কিছু কুচক্রী মহল বিনষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। তিনি এরকম ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শহীদ শেখ রাসেল এর স্মৃতিতে অবলম্বনে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখ রাসেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের নারকীয় হামলায় শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








