Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে ৪৭ নাগরিকের বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: October 23, 2021 | 7:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে ৪৭ নাগরিক একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর পূজামন্ডপ ও বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ইত্যাদি ন্যাক্কারজনক ঘটনায় আমরা ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, যারা এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, তারা দেশের সকল নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠার বিরোধী এবং পক্ষান্তরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি স্বরূপ। তাই অবিলম্বে এইসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি এবং সেই সাথে ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানাচ্ছি।
কুমিল্লায় সংঘটিত ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো সতর্ক, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় আরও সাম্প্রদায়িক হামলা আমরা প্রত্যক্ষ করলাম, যার দায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষ্ক্রিয়তার কারণ কী তা খুঁজে বের করতে হবে। অন্যদিকে কিছু জায়গায় জড় হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি বর্ষণের যে ঘটনা ঘটেছে তাতে শক্তিপ্রয়োগ পরিমিত ও আইনানুগ ছিল কিনা তাও তদন্ত করে দেখতে হবে।
দেশের বিভিন্ন স্থানে ঘটা এসব নিন্দনীয় সহিংস ঘটনার পর আমরা চরম উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করার পরিবর্তে একে অপরকে দোষারোপ করার পুরোনো অভ্যাসে লিপ্ত হয়েছে। যথাযথ তথ্য-প্রমাণ বিবর্জিত এধরনের দোষারোপের রাজনীতি প্রকৃত অপরাধীদের প্রকারান্তরে আড়ালে থাকতে এবং পার পেয়ে যেতে সহায়তা করে। আমরা রাজনীতিবিদদেরকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানাই। একইসাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢালাওভাবে মামলা দায়ের, বিচারের নামে হয়রানি না করার এবং গ্রেফতার বাণিজ্যে লিপ্ত না হওয়ার অনুরোধ জানাই।
অতীতে এই ধরনের অনেক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলেও এর কোনো বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে গত কয়েক দিনে যে সব ব্যক্তি ও গোষ্ঠী এইসব অপরাধী কর্মকান্ডে লিপ্ত হয়েছে, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার আমরা জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে সমাজের সকল শুভ শক্তিকে একত্রিত করে ধর্মীয় সম্প্রীতি ও সকল নাগরিকের সমধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে একটি বাস্তব কর্মসূচি গ্রহণের জন্য আমরা সরকারে প্রতি আহ্বান জানাচ্ছি।
স্বাক্ষরÑ
১. ড. সিরাজুল ইসলাম চৌধুরী
এমিরেটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২. ব্যারিস্টার আমির-উল ইসলাম
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী
৩. এম হাফিজউদ্দিন খান
অবসরপাপ্ত মহা হিসাব-নিরীক্ষক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
৪. ড. আকবর আলী খান
অবসরপ্রাপ্ত মন্ত্রীপরিষদ সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
৫. রাশেদা কে চৌধুরী
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
৬. বিচারপতি আব্দুল মতিন
সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৭. ড. এম সাখাওয়াত হোসেন
সাবেক নির্বাচন কমিশনার
৮. সুলতানা কামাল
মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
৯. ড. হামিদা হোসেন
মানবাধিকারকর্মী
১০. ড. সালেহ উদ্দিন আহমেদ
সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
১১. আলী ইমাম মজুমদার
সাবেক মন্ত্রীপরিষদ সচিব
১২. আবু আলম শহীদ খান
সাবেক সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়
১৩. মহিউদ্দিন আহমদ
সাবেক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়
১৪. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
অর্থনীতিবিদ
১৫. খুশী কবির
মানবাধিকারকর্মী
১৬. অধ্যাপক পারভীন হাসান
ভাইস চ্যান্সেলর, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি
১৭. ড. বদিউল আলম মজুমদার
স¤পাদক, সুজন-সুশাসনের জন্য নাগরিক
১৮. অধ্যাপক আনু মুহাম্মদ
অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯. অধ্যাপক তোফায়েল আহমেদ
স্থানীয় সরকার বিশেষজ্ঞ
২০. তারিক করিম
সাবেক রাষ্ট্রদূত
২১. ড. শাহদীন মালিক
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২২. শিরিন হক
সদস্য, নারীপক্ষ
২৩. সালমা আলী
সভাপতি, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি
২৪. ব্যারিস্টার সারা হোসেন
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোট
২৫. শাহীন আনাম
নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন
২৬. ফারাহ কবির
কান্ট্রি ডিরেক্টর, একশন এইড
২৭. অধ্যাপক গীতি আরা নাসরিন
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৮. সঞ্জীব দ্রং
সাধারণ স¤পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম
২৯. ড. শহিদুল আলম
আলোকচিত্র শিল্পী
৩০. শারমিন মুরশিদ
প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রতী
৩১. সৈয়দা রিজওয়ানা হাসান
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৩২. অধ্যাপক আসিফ নজরুল
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৩. অধ্যাপক রেহনুমা আহমেদ
লেখক
৩৪. অধ্যাপক আকমল হোসেন
সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৫. অধ্যাপক স্বপন আদনান
অধ্যাপক ও গবেষক, সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন
৩৬. অধ্যাপক ফিরদৌস আজিম
অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
৩৭. সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ
সাবেক ব্যাংকার
৩৮. সেলিম রায়হান
নির্বাহী পরিচালক, সানেম
৩৯. অধ্যাপক রোবায়েত ফেরদৌস
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪০. গোলাম মোনোয়ার কামাল
নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র
৪১. অধ্যাপক নায়লা জামান খান
পরিচালক, ক্লিনিকাল নিউরোসাইন্স সেন্টার, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন
৪২. জাকির হোসেন
প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ
৪৩. ফারুক ফয়সাল
আঞ্চলিক পরিচালক, আর্টিকেল ১৯
৪৪. ড. ফস্টিনা পেরেরা
মানবাধিকারকর্মী
৪৫. নূর খান লিটন
মানবাধিকারকর্মী
৪৬. নিয়াজ আসাদুল্লাহ
অধ্যাপক, মালয় বিশ্ববিদ্যালয়
৪৭. ড. নোভা আহমেদ
সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ট্যাগ:
Situs Streaming JAV