Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

সাংবাদিক-ছড়াকার-সংগঠক আজিজ আহমদ সেলিম’র প্রথম মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: October 26, 2021 | 2:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: অগ্রসর সমাজে আজিজ আহমদ সেলিম ছিলেন এক কর্মবীর পুরুষ। তাঁর কর্মেই তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। সমাজের প্রতিটি ভালো কাজে তিনি ছিলেন অগ্রসৈনিক। সাহিত্য-সংস্কৃতি-সাংবাদিকতা ভুবনে আজিজ আহমদ সেলিম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।
গত ২৪ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে স্বদেশ ফোরাম নিউইয়র্ক -এর আয়োজনে স্বদেশ ফোরাম সিলেট -এর অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক-ছড়াকার-সংগঠক আজিজ আহমদ সেলিম -এর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি – বীর মুক্তিযোদ্ধা অবিনাশ চন্দ্রে আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র পরিচালনা ও উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল ও জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ-এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ আখতার উল ইসলাম।

আলোচনা ও নিবেদিত লেখা পাঠে অংশ নেনঃ সমাজসেবী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট এ এফ এম মুঃ জুবাইর হুসাইন, কবি-গল্পকার শাহিন ইবনে দিলওয়ার, কবি-ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, কবি আবুল বাশার, কবি ছালাবত জাং,কবি মোহাম্মদ আব্দুল জলিল, শিল্পী আনিস মাষ্টার, মোঃ আকমাম খান, এডভোকেট ফখরউদ্দিন, এডভোকেট সালাউদ্দিন বাবু, কবি কাজী জামান, মোস্তফা আহাম্মদ, আবুল খায়ের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সৈয়দ সিদ্দিকুল হাসান, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সভার শেষে দোয়া পরিচালনা করেন নজরুল হক চৌধুরী। সভাশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য, স্বদেশ ফোরাম- এর মুখপত্র “স্বদেশ কন্ঠ “আজিজ আহমদ সেলিম স্মরণ সংখ্যা সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট -এর সম্পাদনায় অনলাইন প্রকাশনা বের হয়েছে ১৮ অক্টোবর তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV