নিউইয়র্কে সাংবাদিক ইয়াসমিন রীমার সংবর্ধনা: কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি
এসএম সোলায়মান, নিউইয়র্ক: মফস্বল সাংবাদিকতায় অবদানের জন্য কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমাকে সংবর্ধনা দিলো নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক। ২৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রংসে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এনামুল হক।

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র সভাপতি আবুল খায়ের আখন্দ’র সভাপতিত্বে সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সেক্রেটারি এইচ এম মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন নিউইয়র্কে মূলধারার নেতা এন মজুমদার, শিক্ষা উদ্যোক্তা মোশাররফ হোসেন খান চৌধুরী, মানবাধিকার কর্মী সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এটিভি’র সঞ্চালক ও সংগীত শিল্পি আলিয়া ফেরদৌসী, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার ইউনুস সরকার, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল বাশার মিলন, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, কুমিল্লা সোসাইটির সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ মোহাম্মদ ছানা উল্লাহ, কমিউনিটি এক্টিভিষ্ট জালাল আহমেদ চৌধুরী, জামাল আহমেদ, তোফায়েল চৌধুরী, নুরে আলম জিকুসহ নিউইয়র্ক প্রবাসী কুমিল্লাবাসী।

সাংবাদিক ইয়াসমিন রীমা বলেন, ২৩ বছরের সাংবাদিকতায় আজকের দিনটি আমার জন্য স্মরণীয়। তিনি বলেন, ছোট ছোট লিখাগুলো জমে আজ অনেক হয়েছে। সাংবাদিকতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ পর্যন্ত ১৪টি সম্মাননা পেয়েছি। কিন্তু আজকের সম্মাননাটি আমার কাছে অনেক বড়। তিনি বলেন,প্রবাসীরা দেশের সম্পদ। আপনার এক একজন দেশের একটি ইন্সটিটিউশান। আপনাদের অবদান তুলে ধরাই আমাদের কাজ। আপনাদের অবদানেই এগিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশ।
সংবর্ধনা সভায় সকল বক্তাই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, কুমিল্লা নামেই বিভাগ চাই, এ ব্যাপারে আপোষ নাই।
সাংবাদিক ইয়াসমিন রীমা নিউইয়র্কে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সাংবাদিকতা আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসেন। ২৬ অক্টোবর তিনি দেশে ফিরে যাবেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের