নিউইয়র্কের ব্রুকলীনে বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ: ঐক্যবদ্ধ কমিউনিটি, বাংলাদেশ ও আমেরিকার মূলধারায় বাংলাদেশীদের স্বার্থ প্রতিষ্ঠার অঙ্গীকার (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/180406137592853
ইউএসএনিউজঅনলাইন.কম: ঐক্যবদ্ধ কমিউনিটি, বাংলাদেশ ও আমেরিকার মূলধারায় প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রুকলীনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচনী সমাবেশ। গত ২৫ অক্টোবর সোমবার রাতে ব্রুকলীনে রাধুঁনী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত বিশাল এ নির্বাচনী সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সমাবেশ থেকে সোসাইটির নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে নয়ন-আলী পরিষদের বিজয় সুনিশ্চিত। বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত এ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ পরিষদের ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর সরকার ও ‘নয়ন-আলী’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুল এইচ খান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, ‘নয়ন-আলী’

পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের ও প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সভাপতি মনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, স্বন্দ্বীপ

সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল মাওলা, সহ সভাপতি হেলাল উদ্দিন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম লিটন, মিরসরাই সমিতির সভাপতি মেসবাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিএম ফারুক, কাওসার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, কমিউনিটি এক্টিভিস্ট ফিরোজ আহমেদ, সালেহ আহমেদ মানিক, গৌছ উদ্দিন খান, রেজাউল করিম চৌধুরী, ইউনুস সরকার, মো. সোহরাব হোসেন, আবু মুসা, আবু নওশাদ, নূরে আলম বিপু, বদরুল খান বাদল, আওলাদ হোসেন, হুমায়ূন কবির, মো. গোলাম রকি প্রমুখ।

সমাবেশে ‘নয়ন-আলী’ পরিষদের কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার প্যানেলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন। ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া,

কোষাধ্যক্ষ মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক মো. সামাদ মিয়া (জাকের) এবং কার্যকরী সদস্য মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।

সমাবেশে বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী করোনা মহামারিতে কমিউনিটি সেবায় তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, আমেরিকার মূলধারায় এবং প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় তারা দীর্ঘ্যদিন ধরে কাজ করছেন। নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি সহ কমিউনিটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বক্তারা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সকলের সার্বিক সহযোগিতায় ব্রুকলীনে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে বিজয়ী হবে। এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








