Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুনসী ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে আজিমুশ্বান ঈদে মিলাদুন্নবী মাহফিল উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: October 27, 2021 | 11:00 AM

https://www.facebook.com/USANewsNY/videos/565922777958517

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে মুনসী ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে গত ২৪ অক্টোবর রোববার আজিমুশ্বান ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় উদ্দীপনায় হল অব নেটিভিটিতে অনুষ্ঠিত এ মাহফিলে বিপুল সংখ্যক মসল্লী উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মুনসী ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান সভাপতিত্বে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রঙ্কস শাখার সহ সভাপতি মাওলানা শেখ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ আল নুরের ডাইরেক্টর প্রফেসর আল্লামা ক্বারী গোলাম রাসুল। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে ছিলেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মাশহুদ ইকবাল, ভারপ্রাপ্ত ইমাম হাফিজ মোসাদ্দিক আহমেদ ও মসজিদ এ দারুল আমানের ইমাম মাওলানা শাহানশাহ ইয়াহইয়া।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক সফিকুল ইসলাম লুতু, জালালাবাদ এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ওসমান গনি তালুকদার শামীম, মুহাম্মদ শাহ আলম প্রমুখ। নাত পেশ করেন এটর্নি মঈন চৌধুরী।
বক্তারা বলেন, কুরআন-হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।

মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণে বিশ্ববাসীর জন্যে রহমত হিসেবে প্রেরণ করেন। মহানবী (সা.) শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেন।

বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল। বিশ্ব শান্তি ও করোনামুক্তির জন্য দোয়া করা হয় মোনাজাতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV