Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৫ দিনব্যাপী বাংলা বইমেলা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: October 31, 2021 | 9:37 AM

https://www.facebook.com/USANewsNY/videos/979543722903440

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক:‘প্রবাসেও বিশুদ্ধ ভাষা ও সংস্কৃতি চর্চা’ স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ৩০তম ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’। বিডিনিউজ
বাংলাদেশ থেকে নতুন বই নিয়ে মেলায় অংশ নিচ্ছে বাংলা একাডেমিসহ দেশের বেশকিছু প্রকাশনা সংস্থা। ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’ স্লোগানে উদ্বোধনী অনুষ্ঠান হয় নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কানাডা থেকে দেওয়া ভিডিও বার্তায় এর উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।
তিনি বলেন, “বাংলাদেশে অনেক টিভি চালু হয়েছে। কিন্তু সংবাদ ছাড়া অন্য কোন অনুষ্ঠানেই প্রমিত বাংলা ভাষার ব্যবহার দেখি না। অথচ এ ভাষার জন্যই আমরা একটি দেশ পেয়েছি। এ বইমেলার মাধ্যমে প্রবাস প্রজন্ম বিশুদ্ধ ভাষা আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকার সুযোগ পাবে বলে আশা করছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুন্নবী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আলোকে ‘গৌরবের ৫০ বছর’ শিরোনামে আলোচনায় অংশ নেন হারুন হাবীব।
এসময় ‘মুক্তধারা-জেএফবি সাহিত্য পুরস্কার’ ঘোষণা করেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম ফারুক ভূইয়া। এবছর এটি পেয়েছেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার।
উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন বইমেলার সাবেক আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ, নাসিমুন ওয়াহেদ নিনি ও ফেরদৌস সাজেদীন, জাতিসংঘের উন্নয়ন গবেষণা সেলের প্রধান নজরুল ইসলাম, রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তধারা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভূইয়া, ফাতেমা আহমেদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কবি ফারুক হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, প্রকাশক জসিম উদ্দীন, হুমায়ূন কবীর ঢালী, জাফর আহমেদ রাশেদ, সন্দেশ প্রকাশনার পরিচালক সাইফুর রহমান চৌধুরী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার নির্বাহী মনিরুল হক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সভাপতি আলমগীর শিকদার লোটন।
অতিথিদের মেলার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ পর্বের সমন্বয় করেন হাসান ফেরদৌস এবং ফাহিম রেজা নূর।
সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন নবনীতা চৌধুরী। স্মৃতিময় একাত্তর পর্বে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও কাদেরি কিবরিয়া। নৃত্যানুষ্ঠানে অংশ নেয় অনুপ দাশ ড্যান্স একাডেমির মিথুন দেব, কৃষ্ণাদেব, ঈশা রায়, তৃষা রায় ও অর্পিতা পাল। ‘বইমেলার ৩০ বছর’ স্মারক অনুষ্ঠানে অংশ নেন সাবিহা পারভিন, নিনি ওয়াহেদ, হারুন আলী এবং জিয়াউদ্দিন আহমেদ।
আয়োজকরা জানান, বইমেলার অনুষ্ঠান বাকি চারদিন হবে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। সেখানে কবিতার আসর, কবি-সাহিত্যিকদের আড্ডা বসবে। মেলা উপলক্ষে ‘বই আমার শক্তি-বই আমার মুক্তি’ নামক একটি সংকলন প্রকাশিত হয়েছে কামরুন জিনিয়ার সম্পাদনায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV