নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় খলিল সুপার মার্কেটের যাত্রা শুরু (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/590146538701579
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় খলিল সুপার মার্কেট নামে বাঙালী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর শুক্রবার দুপুরে ব্রঙ্কসের ১৪৫৫ ইউনিয়ন পোর্ট রোডে নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। দোয়া মাহফিল ও ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

খলিল ফুডের কর্ণধার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং আইটিভির সিইও মাওলানা শহীদুল্লাহর সঞ্চালনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী। মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্য কামনাসহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এর পর মোঃ খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় খলিল ফুডের সিইও মোঃ খলিলুর রহমান ছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভিদা, আসন্ন নির্বাচনে সিটি কাউন্সিলওম্যান প্রার্থী আমান্ডা ফারিয়াজ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, ইমাম রশীদ জামিল প্রমুখ।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন টাইম টিভি ও বাংলা পত্রিকার সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, এনটিভির সাবেক বিশেষ প্রতিনিধি শাহেদ আলম, টিভিএন২৪ এর মোঃ পারভেজ, তুষার পিকের এমবি তুষার, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব দলা মিয়া, ‘নয়ন-আলী’ প্যানেলের সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী মো. সামাদ মিয়া (জাকের), পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক, মাওলানা মোঃ আকবর আলী, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুনুর রশিদ, মোজাফফর হোসেন, মোহাম্মদ আলী, আক্তারুজ্জামান হ্যাপী, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, এমএন হোম কেয়ারের আউটরিচ ম্যানেজার জালাল চৌধুরী, কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনকের সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান প্রমুখ।

এদিন রাতে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও কমিউনিটি নেতৃবৃন্দ খলিলুর রহমানকে তার নতুন প্রতিষ্ঠানে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এদের মধ্যে ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সুন্দরবন গ্রোসারির সিইও স্বপন তালুকদার, ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন, ট্রাফিক অফিসার বিল্লাল হোসেন প্রমুখ।

খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। উদ্বোধনের পর খলিল বিরিয়ানী হাউজের তৈরী বিশেষ খাবার দিয়ে বিপুল সংখ্যক অতিথিকে আপ্যায়ন করা হয় বলে ইউএসএনিউজ অনলাইন.কমকে জানিয়েছেন কর্তৃপক্ষ।
খলিলুর রহমান সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, প্রবাসী বাংলাদেশীদের জন্য হালাল খাবারের প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ বলে জানান তিনি। প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা পূরণে ভুমিকা রাখবে খলিল সুপার মার্কেটও।
খলিল ফুডের সিইও মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন এ স্টোরটি ছাড়াও রয়েছে খলিল বিরিয়ানী, খলিল চায়নিজ এবং খলিল গ্রীল অ্যান্ড পিজা নামে আরও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায় ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় তার গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন খলিল সুপার মার্কেট বলে জানান তিনি।
বক্তারা তার ব্যবসায় সাফল্য কামনা করে বলেন, আধুনিক রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশনের মাধ্যমে খলিল ফুড নতুন প্রজন্মসহ কমিউনিটির মন জয় করেছে। তারা বলেন, প্রবাসে রেষ্টুরেন্ট ব্যবসায় রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান কমিউনিটির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। তারা বলেন, বাঙালী মালিকানায় এধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে তারা পাবেন নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী।
উল্লেখ্য, ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। পরে চায়নিজ রেষ্টুরেন্টের পাশাপাশি চালু করেন হালাল পিজা। ফ্রেশ এবং সুলভ মূল্যে হালাল খাবারের নিশ্চয়তা নিয়ে খলিল গ্রুপের সর্বশেষ সংযোজন খলিল সুপার মার্কেট।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি