Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: November 1, 2021 | 11:29 AM

https://www.facebook.com/USANewsNY/videos/936033863666185

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনফারেন্স ২০২১ গত ২৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে এদিন মাগরিব থেকে রাত ১১ টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। মুসল্লীর ঢল নামে এ মাহফিলে। পর্দা সহকারে বিপুল সংখ্যক মহিলাও এতে যোগদান করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের ইসলামিক রিচার্স সেন্টারের ডাইরেক্টর ড. আল্লামা সৈয়দ এরশাদ আহমেদ বুখারী।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মাওলানা শেখ মো. মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন। অতিথি ছিলেন মসজিদ আল নুরের ডাইরেক্টর প্রফেসর আল্লামা ক্বারী গোলাম রাসুল, বদরপুর দরবার শরীফের ড. আল্লামা সৈয়দ মোতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রুকলীন শাখার সভাপতি মাওলানা শফিউল আলম কুরাইশি আল কাদরী, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সভাপতি আলহাজ্ব সৈয়দ জামিন আলী, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ আব্দুল ওয়াহিদ, সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, মনির আহমেদ, নাজমুল খান, শামসুল আলম চৌধুরী, এনাম চৌধুরী, আবু তাহের, আহসান হাবিব, মো. হারুন সেলিম, মো. আজম, মো. নাজিম, বদরুল আলম, রানা তালুকদার, নবী হোসেন, সৈয়দ বসারত আলী, নুরুল ইসলাম, আবুল কাশেম, মো: নাজির, জাফর আহম্মদ, মো: সেলিম, মোবারক মিয়া, ফজলুল হক, মাসুস সিরাজী, আবু তালেব, মো: মুনছুর, মো: বখতিয়ার মিয়া, কবির আহম্মদ, আবুল হোসেন, মো: মুনছুর প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও না’ত শরিফ পরিবেশন করেন বিশিষ্ট ক্বারী সৈয়দ মোস্তানজিদ বিল্লাহ রব্বানী, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফিজ মোসাদ্দিক আহমেদ ও শাকির আশরাফী কাদরী।
আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়ার সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেইন ও আসলাম হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মঈনুল হক, হাজী মো: ইস্কান্দর মিয়া প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা শেখ মো. মোস্তফা কামাল, সদস্য সচিব মুরাদুল আলম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ ইয়াহিয়া হোসেন, সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, সৈয়দ আকিকুর রহমান ফারুক, মাহবুব হোসাইন, বদরুল হক ও আক্তারুল আজম। সমন্বয়কারী ছিলেন আলহাজ্ব এম এ জাফর, আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেইন, আসলাম হাবীব ও মাওলানা আইয়ূব আনসারী। বিশেষ প্রতিনিধি ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন, শাহ্ জাকারিয়া, মাওলানা সৈয়দ মইনুল হক, আরিফ চৌধুরী ও হাজী ইস্কান্দর মিয়া।

আরও বিভিন্ন দায়িত্বে ছিলেন সৈয়দ ইসহাক আলী, শাহ জাকারিয়া, মনিরুল হক চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সৈয়দ রাহুল ইসলাম, সালাহ উদ্দিন, মুহাম্মদ দেলোয়ার, ওসমান গনী তালুকদার, মো: শাহ আলম, মো: ইউছুপ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আল্লামা সৈয়দ এরশাদ আহমেদ বুখারী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র ফজিলত তুলে ধরে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্যে রহমত হিসেবে প্রেরণ করেন। তিনি ছিলেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ‘রাহমাতুল্লিল আলামিন’।

ড. আল্লামা সৈয়দ এরশাদ আহমেদ বুখারী বলেন, হযরত মোহাম্মদ (স.) এর এই ধরাপৃষ্ঠে আবির্ভাব উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানগণ যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরই ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করে থাকেন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ ব্যক্তি জীবনে বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সম্ভব। জীবনের সকল ক্ষেত্রে মহানবীর আদর্শ বাস্তবায়নই একমাত্র মুক্তির পথ, প্রিয় নবী মুহাম্মাদ (সা.)কে আন্তরিক ভালোবাসাই হলো ঈমান পরিপূর্ণ হওয়ার অন্যতম শর্ত। এর গুরুত্ব অনুধাবন করে দৃঢ়তার সাথে আমল করলে, আল্লাহ তায়ালা অবশ্যই সকল গোনাহ মাফ করে দিবেন।

আল্লামা জুবায়ের আহমদ বলেন, কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। আল্লাহ পাকের জিকিরের পাশাপশি সার্বক্ষণিকভাবে বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতে হবে।

বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনফারেন্স। মোনাজাতে দেশ, জাতির উন্নতি, বিশ্ব শান্তি ও করোনামুক্তির জন্য দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV