Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশী আমেরিকান শাহানা হানিফ

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: November 3, 2021 | 1:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলমান এবং প্রথম বাংলাদেশী আমেরিকান শাহানা হানিফ সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। ২ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। নিউইয়র্কে বাংলাদেশীদের তিন প্রজন্মের অভিবাসনে মূলধারার রাজনীতিতে প্রথম সাফল্য হসেবে দেখা হচ্ছে শাহানা হানিফের বিজয়। শাহানার বিজয়ে উৎফুল্ল নিউইয়র্কে বসবাসরত স্বদেশীরা।
শাহানা হানিফ ব্রুকলিনের ৩৯ ডিসট্রিক্টের প্রতিনিধিত্ব করবেন সিটি কাউন্সিলে। ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে সাতজন প্রার্থীকে মোকাবেলা করে শাহানা হানিফ বিজয়ী হলে সাধারণ নির্বাচনে তাঁর বিজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
মঙ্গলবার রাত নয়টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার ঘন্টাখানেক সময়ের মধ্যেই ৯০ শতাংশ এলাকার ফলাফল চলে আসে। ফলাফলে দেখা যায় শাহানা হানিফ ৯০ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁকে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্রেট ওয়াইনকপ মাত্র শাত শতাংশ ভোট পাওয়ায় সংবাদমাধ্যমগুলো রাত ১১টার আগেই শাহানা হানিফকে সম্ভাব্য বিজয়ী হসেবে ঘোষণা করে।
উৎফুল্ল শাহানা হানিফ ব্রুকলিনে নিজের নির্বাচনি এলাকার বিজয় মঞ্চে দেয়া বক্তৃতায় নির্বাচনে তাঁর প্রতি সমর্থন জানানো জনসমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রথম মুসলমান এবং প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে তাঁর বিজয়কে সমর্থকদের বিজয় হসেবে তিনি দেখেছেন। সমর্থন দিয়ে পাশে থাকার জন্য তিনি বাংলাদেশী আমেরিকানদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। নারীর ক্ষমতায়ন এবং নারীদের বিভিন্ন কাজে আরও বেশি করে এগিয়ে যাওয়াকে বেগবান করতে চান শাহানা হানিফ।
ব্রুকলিনের মিশ্র জনগোস্টির এলাকায় শাহানা হানিফ কর্মজীবী সহ সর্বস্থরের লোকজনের ব্যাপক সমর্থন পেয়েছেন। তরুণ বয়স থেকেই একজন নাগরিক সংগঠক হিসেবে শাহানা হানিফ পরিচিত হয়ে উঠেন নিজের নির্বাচনি এলাকায়। বিভিন্ন নাগরিক দাবি দাওয়া নিয়ে নিয়ে আন্দোলনের মাঠে তাঁকে দেখা গেছে সব সময়। একজন অভিবাসী পরিবারের নারী হিসেবে লক্ষ্য স্থির করে শাহানা হানিফ তাঁর রাজনৈতিক কর্মকান্ড চালিয়েছেন।
শাহানা হানিফ চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদে।
তিন দশক থেকে নিউইয়র্কে বসবাসরত প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বলেছেন, শাহানার বিজয়ের মাধ্যমে নিউইয়র্কে বাংলাদেশীদের নতুন যাত্রা সূচিত হয়েছে। আগামী দিনের ইতিহাস শাহানা হানিফকে ইতিহাস সৃষ্টির অনুঘটক হিসেবে মনে রাখবে বলে তিনি মনে করেন। শাহানা হানিফের বিজয় নিয়ে দ্য নিউইয়র্ক টাইমস সংবাদ পরিবেশন করেছে। টাইমসের প্রতিবেদনে প্রথম একজন মুসলমান নারীর নিউইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়াকে নিউইয়র্ক সিটির বহু জরারণ্যের জাগরণের জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV