Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অ্যাডামস আইনস্টাইনের মস্তিষ্ক ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: November 23, 2011 | 8:15 AM

Details

বিভিন্ন লোকের হাত ঘুরে অ্যাডামস আইনস্টাইনের মস্তিষ্কের কিছু অংশ ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে। মিউজিয়াম কর্তৃপক্ষকে আইনস্টাইনের মস্তিষ্কের বেশ কিছু স্লাইড দান করেছেন ফিলাডেলফিয়ার নিউরোপ্যাথলজিস্ট লুসি রোরকি-অ্যাডামস। চিলড্রেন’স হসপিটাল অফ ফিলাডেলফিয়ার এই নিউরোপ্যাথলজিস্ট তার কাছে কয়েক দশক ধরে সংরক্ষিত থাকা স্লাইডগুলোর মধ্যে থেকে কিছু নমুনা মিউজিয়াম কর্তৃপক্ষকে দান করেছেন।

১৯৫৫ সালে আইনস্টাইন মারা যাবার কয়েক ঘন্টার মধ্যেই প্রিন্সটন হাসপাতালের ডাক্তার টমাস স্লজ হার্ভি আইনস্টাইনের মস্তিষ্কে অস্ত্রপচার করেছিলেন। আর এ অস্ত্রপচারের সময় হার্ভি আইনস্টাইনের পরিবারের কোনো অনুমতিও নেননি। গবেষণা কাজে ব্যবহারের জন্য আইনস্টাইনের মস্তিষ্ক আলাদা করে শত শত স্লাইড তার নমুনা সংরক্ষণ করে রেখেছিলেন তিনি।

১৯৭০ সালে অ্যাডামস আইনস্টাইনের মস্তিষ্কের অপারেশন করা ডাক্তার হার্ভির স্ত্রীর কাছ থেকে একটি বাক্সে রাখা ৪৬টি স্লাইড পেয়েছিলেন। এসব স্লাইডেই আইনস্টাইনের মস্তিষ্কের নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে। আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা করেও অস্বাভাবিক কোনো তথ্য উদ্ধার করতে পারেননি গবেষকরা। গবেষকদের মতে, তার মস্তিষ্কের আকারও স্বাভাবিক ছিলো। তবে আইনস্টাইনের মস্তিষ্কে ‘জিলিয়াল’ কোষের অনুপাত অন্যান্য মস্তিষ্কের তুলনায় বেশি ছিলো। গবেষকরা বলছেন, এতে করে নিউরনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় সহায়তা পেতো তার মস্তিষ্কের বাকি অংশ। হার্ভির হাত থেকে আইনস্টাইনের মস্তিষ্ক চলে আসে লুসি রোরকি-অ্যাডামস-এর কাছে। তিনিও তার মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন। তার গবেষণার বিষয় ছিলো বিভিন্ন বয়সের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা। গবেষণার ফল হিসেবে লুসি যে তথ্য পেয়েছেন সে বিষয়ে তিনি লিখেছেন, অণুবীক্ষণ যন্ত্রের নিচে আইনস্টাইনের মস্তিষ্ক তরুণ মস্তিষ্কের মতোই মনে হয়। আর তার মস্তিষ্কে বয়সের কোনো ছাপ পড়েনি।এমএসএনবিসি,ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV