Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে : ৭ নভেম্বর রোববার ঘড়ির কাঁটা একঘণ্টা পেছাবে

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: November 5, 2021 | 5:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে আগামী ৭ নভেম্বর রোববার শুরু। যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় এ দিন (শনিবার দিবাগত রাত) ঘড়ির কাঁটা পিছিয়ে নিতে হবে। রোববার রাত ২টার সময় ঘড়ির কাটা ১ টায় নিয়ে আসতে হবে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী ১৩ মার্চ রোববার ভোর রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ১টা হবে।
যুক্তরাষ্ট্রে বছরে দু’বার ডেলাইট সেভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পিছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ‘গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেয়া হয়।
এর আগে গত ১৪ মার্চ রোববার (ডিএসটি) যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। তবে যুক্তরাষ্ট্রের সর্বত্রই এ পদ্ধতি মেনে চলা হলেও আদিবাসীদের জন্য সংরক্ষিত কিছু অঞ্চল ছাড়া অ্যারিজোনা রাজ্য এবং হাওয়াই দ্বীপপুঞ্জ এ পদ্ধতির তোয়াক্কা না করে চলে স্বাাভাবিক সময়সূচি মেনেই।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ এর আগে চালু করে অবশ্য জার্মান। জার্মানিতে ১৯১৬ সালের ৩০ এপ্রিল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।
ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের আরো বেশ ক’টি দেশে সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV