Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আকবর হায়দার কিরনের দুটি বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: November 6, 2021 | 1:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আকবর হায়দার কিরনের সদ্য প্রকাশ হওয়া দুটি গ্রন্থ ‘জ্যাকসন হাইটস জার্নাল’ (অন্বয় প্রকাশ) ও ‘সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা’র (অনন্যা) মোড়ক উন্মোচন এবং এর উপর আলোচনা করেন নিউইয়র্কে বসবাসকারী কবি-সাহিত্যিকগণ। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মনিজা রহমান ও আইরিন রহমান।
এছাড়াও অনুষ্ঠানে শিল্পসাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে সার্বিক অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান করেছে ‘সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম” (South Asian Writers & Journalists Forum)। সম্মাননা পেলেন প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যার প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, লেখক-সাংবাদিক মনিজা রহমান, ছবির কবি নেহার সিদ্দিকী, কবি-সাংবাদিক আকবর হায়দার কিরন এবং লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ।
অনুষ্ঠানে আমেরিকায় বসবাসকারী বোদ্ধা ও গুণীজনরা বক্তৃতা ও আলোচনায় অংশ নেন এবং কবিতা পাঠ করেন।

উপস্থিত গুণীজন ও নবীন-প্রবীণ কবি সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, অভিনেত্রী রেখা আহমেদ, রাজনীতিক নিজাম চৌধুরী, চিত্রশিল্পী রাগীব আহসান, কবি শামস আল মমিন, সাংস্কৃতিকজন শহীদ উদ্দিন, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, কবি হাসানআল আবদুল্লাহ, অভিনেতা খায়রুল আলম পাখি, ছড়াকার শামস চৌধুরী রুশো, প্রবীণ সাংবাদিক মাইনউদ্দিন আহমেদ, আবৃত্তিকার মিথুন আহমেদ, সাহিত্য একাডেমির মোশাররফ হোসেন, মুক্তধারার বিশ্বজিত সাহা, দ্য অপটিমিস্টস-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ চৌধুরী রানা, মাকসুদা সুলতানা, শারমীন রেজা ইভা, আবীর আলমগীর, আমেরিকান লেখক এলিজাবেথ অর্টিস, কবি ভায়লা সালিনা, শেলী জামান খান, রওশন হক, রোকেয়া দীপা, রোকেয়া আক্তার, ফেরদৌসী সুলতানা, নতুন প্রজন্মের জারিন মায়িশাসহ অনেকে।

ট্যাগ:
Situs Streaming JAV