Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার নির্বাচন: মুসলিম আমেরিকান প্রার্থীদের জয়জয়কার

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: November 6, 2021 | 5:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার। বিভিন্ন শহরগুলোতে নির্বাচনে অংশ নিয়ে অতীতের চেয়ে অনেক ভালো করেছে মুসলিম আমেরিকানরা। বাংলাদেশ, পাকিস্তান ও আরব বংশোদ্ভূত প্রার্থীর সংখ্যাই বেশি। বিশেষ করে ২ নভেম্বরের নির্বাচনে বাংলাদেশি অরিজিন সোমা সাঈদ ও শাহানা হানিফ সিটির রাজনীতিতে বাংলাদেশিদের অভিষিক্ত করলেন। সোমা কুইন্স কাউন্টিতে জাজ হিসেবে আর শাহানা যাচ্ছেন সিটি হলে।
বিশিষ্ট বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত লেখক, মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবোরো টাউনশিপের কাউন্সিলম্যান পদে পুন:নির্বাচিত হয়েছেন। ড. নবী ২০০৭ থেকে একটানা দক্ষতার সাথে কাউন্সিলম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এবার তিনি তিন বছরের জন্য নির্বাচিত হলেন। পঞ্চমবারের মত কাউন্সিলম্যান নির্বাচিত হয়ে ডেমোক্র্যাট দলীয় নুরুন নবী তাঁর এলাকার ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আশা করি আমার এ বিজয় বাংলাদেশি আমেরিকানদেরকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
পেনসিলভেনিয়ার ডেলওয়ার কাউন্টির মিলবর্ন বরোর মেয়র হয়েছেন বাংলাদেশি আমেরিকান মাহবুবুল তৈয়ব। আমেরিকায় কোন শহরে তিনিই প্রথম কোন বাংলাদেশি মেয়র নির্বাচিত হলেন।
মিশিগানের ২টি শহরে মেয়র নির্বাচিত হয়েছেন ২ জন মুসলিম আমেরিকান। আব্দুল্লাহ হামমুদ আরব আমেরিকান। মিশিগানের ডেয়ারবর্ন সিটিতে প্রথম মুসলিম কোন মেয়র নির্বাচিত হলেন। তার নামই আব্দুল্লাহ হামমুদ। মিশিগানের আরেকটি শহর হামট্রাক। এ সিটিতেও মেয়র নির্বাচিত হয়েছেন ইয়েমেনি মুসলিম আমেরিকান আমের গালিব।
নিউজার্সি এসেম্বব্লিতে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন সায়মা আলী হায়দার। তিনিই প্রথম আমেরিকান মুসলিম নিউজার্সির আইনসভায় প্রবেশ করবেন। বোস্টন সিটিতে কাউন্সিলওম্যান পদে নির্বাচিত হয়েছেন আরেক মুসলিম আনিসা ইসায়েবি-জর্জ।

ট্যাগ:
Situs Streaming JAV