Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সাবমেরিন দুর্ঘটনায় কমান্ডিং অফিসারসহ বরখাস্ত ৩

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: November 6, 2021 | 6:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র নৌবাহিনী সমুদ্র তলদেশে পর্বতের সঙ্গে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সাবমেরিনের কমান্ডিং অফিসার, নির্বাহী কর্মকর্তা এবং এক শীর্ষ নাবিককে বরখাস্ত করেছে। এতে বলা হয় গত ২ অক্টোবরের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব ছিল।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এই দুর্ঘটনার তদন্তের পর কমান্ডার ক্যামেরন আলজাইলানি এবং অপর দুইজনকে বরখাস্ত করা হয়।
গুয়ামে পৌঁছানোর জন্য ইউএসএস কানেকটিকাট সাবমেরিনটি এক সপ্তাহ ধরে সমুদ্র তলদেশ দিয়ে চালানো হয়।
পশ্চিম প্রশান্ত মহাসাগর ভিত্তিক ৭ম ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, ‘শব্দ তরঙ্গ পর্যবেক্ষণ, বিচক্ষণ সিদ্ধান্ত এবং নেভিগেশন পরিকল্পনা, ওয়াচ টিম এক্সিকিউশন এবং রিস্ক ম্যানেজমেন্টের প্রয়োজনীয় পদ্ধতি মেনে চললে ঘটনাটি প্রতিরোধ করা যেত।’
গুয়ামে সাবমেরিনটির ক্ষয়ক্ষতির মূল্যায়নের পরে এটি মেরামতের জন্য ওয়াশিংটনের রেমারটনে মার্কিন সাবমেরিন ঘাঁটিতে ফিরে আসবে।
গত সপ্তাহে নৌবাহিনী বলেছিলো, তদন্তে দেখা গেছে যে সাবমেরিনটি সমুদ্রের তলদেশ দিয়ে টহলের সময় ‘পর্বতে’ আঘাত করেছিল। দুর্ঘটনায় ১১ নাবিক আহত হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV