নিউইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ১৪ নভেম্বর (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/1094314861308026
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আগামী ১৪ নভেম্বর রোববার অ্যামাজুরা কনসার্ট অনুষ্ঠিত হবে। গত ২ নভেম্বর বিকালে উডসাইডের গুলশান টেরেসে চ্যানেল আই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চ্যানেল আই ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পন করলো। বাংলা ভাষাভাষী যেখানে, সেখানেই চ্যানেল আই। আমরা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তুলে ধরেছি বাংলা সংস্কৃতি। তেমনি এক আয়োজন ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১। এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর রোববার অ্যামাজুরা কনসার্ট হলে।

লিখিত বক্তব্যে বলা হয়, শুদ্ধ সঙ্গীতের উৎকর্ষ সাধনের ব্রত নিয়ে আজ থেকে ১৫ বছর আগে যাত্রা শুরু করেছিল ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এগুতে এগুতে এবারে সেই অ্যাওয়ার্ডের ১৬তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। বাংলাদেশ পদার্পণ করেছে স্বাধীনতার ৫০ বছরে। সেই পদার্পণকেই এবার উদ্যাপন করছে এই অ্যাওয়ার্ড আয়োজন। ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’- এই স্লোগানকে সঙ্গী করে সঙ্গীতের সকল শাখার সকল শিল্পীর উপস্থিতিতে এবার এই আয়োজনে সম্মান জানানো হবে বাংলাদেশের সঙ্গীত জগতের ৫০ জন সঙ্গীতগুণীকে। নিউইয়র্কের অ্যামাজুরা কনসার্ট হলে ১৪ নভেম্বর সন্ধ্যার আয়োজনে ঘোষণা করা হবে সম্মাননা প্রাপ্ত সেই ৫০ সঙ্গীতগুণীর নাম। এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নিউইয়র্কে যাঁরা উপস্থিত আছেন তাঁদেরকে নিউইয়র্কের মঞ্চেই পুরস্কৃত করা হবে। বাকীদের হাতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই আয়োজনের শেষাংশের অনুষ্ঠানে তুলে দেয়া হবে পুরস্কার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চ্যানেল আই বলে হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। চ্যানেল আই প্রবাসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নানা সময়ে লাল-সবুজের বাংলাদেশের সুস্থ সংস্কৃতিকে তুলে ধরেছে বিশে^র কাছে এবং সত্য প্রমাণ করেছে – চ্যানেল আই, প্রবাসেও বাংলাদেশ এই স্লোগানকে। করোনা মহামারীর দুর্যোগ মোকাবেলায় বিশ^ এখন অনেকটাই এগিয়েছে। বিশ^ব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রমের ফলে আমরা নিউ নরমাল লাইফ অর্জন করেছি। আর এই নিউ নরমাল লাইফের বিধি-নিষেধ মেনেই আমরা আয়োজন করতে যাচ্ছি জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের। মূলত: এই অনুষ্ঠানটি বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত সঙ্গীত শিল্পী, গীতিকবি, সুরকার এবং সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের একটি মিলনমেলা। যেখানে বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বেশ কিছু চেনামুখ আমন্ত্রিত অতিথি হয়ে আসবেন। সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, ফেরদৌস আরা, নকীব খান, মোহাম্মদ রফিকুল আলম, ফাহমিদা নবী, মানাম আহমেদ, কোনাল, বাদশা বুলবুল। আর অভিনয় জগতের আফজাল হোসেন, রোজিনা, মৌসুমী, কুসুম শিকদার, মোনালিসা, শ্রাবন্তী, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, টনি ডায়েস, বন্যা মির্জা, হিল্লোল, নওশীন এবং বাংলাদেশ চলচ্চিত্রের কিং খান খ্যাত শাকিব খান বিকেল ৫টায় রেড কার্পেটে কুশল বিনিময় করবেন। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায় শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। সেখানে পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যা, রথীন্দ্রনাথ রায়, এসআই টুটুল, এলিটা করিম, ফিডব্যাক খ্যাত রোমেল সহ আরও অনেকের নান্দনিক ভলেনটারী সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের মূল উপস্থাপনায় থাকবেন চ্যানেল আই-এর জনপ্রিয় উপস্থাপক অপু মাহফুজ এবং রুমা।

সংবাদ সম্মেলনে বলা হয়, জমকালো এই আয়োজন আমাদের দীর্ঘ ২ বছরের করোনার বিষাদগ্রস্ততাকে কিছুটা হলেও হালকা করবে বলে আমাদের বিশ^াস। নিউইয়র্ক এবং বাংলাদেশ অংশের অনুষ্ঠানের পর দুটো অনুষ্ঠান মিলে ১টি অনুষ্ঠান চ্যানেল আইতে সম্প্রচারিত হবে ৩১ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩:০৫ মিনিটে এবং ২ জানুয়ারি রবিবার নিউইয়র্ক সময় বিকেল ৫টায়। অনুষ্ঠানটির প্রকল্প প্রধান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং প্রকল্প পরিচালক ও ভিডিও পরিচালনার দায়িত্বে আছেন ইজাজ খান স্বপন। এই আয়োজনের শীর্ষ সহযোগী হিসেবে আছেন এই অ্যাওয়ার্ড আয়োজনের অন্যতম বন্ধু ঐক্য ফাউন্ডেশনের ঐক্যডটকমডটবিডি উইং। ইউএসএ অংশের সহযোগীতায় আছে দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট, ইউএসএ এবং তরঙ্গ কেয়ার, ইউএসএ। কো-স্পন্সর হিসেবে আছে অনুপম রেকর্ডিং মিডিয়া, অতিথি ডটকম, এবং নূরতাজ। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আছে নেশনটেক কমিউনিকেশন্স লিমিটেড, ¯œ্যাককিপার, মঈন চৌধুরী ল’ ফার্ম, নিউইয়র্ক, ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি নিউইয়র্ক, বারী হোম কেয়ার, নিউইয়র্ক, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন, নিউইয়র্ক, ইমিগ্র্যান্ট এলডার হোম কেয়ার এলএলসি, নিউইয়র্ক, অডিও পার্টনার – ধ্রুব মিউজিক স্টেশন, ফুড পার্টনার – কথা কাবাব ও গ্রীল, নিউইয়র্ক, উত্তর আমেরিকার সম্প্রচার সহযোগী – টিবিএন২৪ আইপি টিভি, অ্যাভিয়েশন পার্টনার – ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড, প্রিন্ট মিডিয়া পার্টনার – আনন্দ আলো, রেডিও পার্টনার – রেডিও ভূমি ৯২.৮ এফএম, অনলাইন পার্টনার – ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট চ্যানেল আই অনলাইন ডটকম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, চ্যানেল আই যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, কন্ঠ শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সংস্কৃতি কর্মী জামান মনির।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








