Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘লোলুপ দৃষ্টি থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে হত্যা করি’-স্বামীকে হত্যা করে তার মাংস রান্না করার চেষ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: November 27, 2011 | 1:26 AM

ডেস্ক: স্বামীকে হত্যা করে তার মাংস রান্না করার চেষ্টা করে রাতারাতি বিশ্ব মিডিয়ার আলোচনায় চলে এসেছেন পাকিস্তানের জয়নব বিবি (৪২)। পাকিস্তানের এআরওয়াই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মেয়ে সোনিয়া (১৭)’র সম্ভ্রম বাঁচাতে তিনি ওই কাজ করেছেন। বলেছেন, তিনি তার স্বামী আহমাদ আব্বাসকে হত্যার আগে তার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। তা পান করে আব্বাস যখন অচেতন হয়ে পড়েন তখন জয়নব বিবি তার ভাইপো জহির আহমেদ (২২)-এর সহায়তায় তাকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এর পরই চিন্তায় পড়ে যান লাশ কি করবেন! শেষে মাথায় বুদ্ধি খেলে যায়। তিনি আহমাদ আব্বাসের লাশের হাত-পা কেটে ফেলেন। তা একটি পাতিলে কোরমা রান্নার জন্য কড়া গরম মসলা দিয়ে রান্না শুরু করেন। কিন্তু চারদিকে উৎকট গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে জেনে ফেলে সব। সেখান থেকে খবর চলে যায় পুলিশ স্টেশনে। তাকে ও তার ভাতিজাকে আটক করে নিয়ে যাওয়া হয় ওই পুলিশ স্টেশনে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার মেয়ে সোনিয়া যখন স্কুলে পড়তো তখন থেকেই তাকে পড়াতেন আহমাদ আব্বাস। এক পর্যায়ে জয়নব বিবি’র সঙ্গে আব্বাসের ৫ বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই আব্বাসের লোলুপ দৃষ্টি পড়ে সোনিয়ার ওপর। জয়নব বিবি বলেন, আব্বাস আমার মেয়েকে স্পর্শ করার আগেই আমি তাকে হত্যা করেছি। তারপর তার হাত ও পা নিয়ে রান্না করতে গিয়েছি। আমার মনে হয়েছে বেশি করে মসলা, সুগন্ধি দিয়ে তা রান্না করলে কোন দুর্গন্ধ ছুটবে না। আর এভাবেই তাকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। জয়নব বলেছেন, তার নিহত স্বামীর মাংস দিয়ে কোরমা রান্না করলেও তা নিজে খাওয়ার বা অন্য কাউকে খাওয়ানোর ইচ্ছা তার ছিল না। তিনি বলেন, আমি চেয়েছিলাম রান্না করে তা ফেলে দেবো কোন নর্দমায়। আমি লোকজনকে বলতাম, এ খাবারগুলো নষ্ট হয়ে গেছে। জয়নব বিবি বলেন, স্বামী আহমাদ আব্বাসকে অনেকবার তিনি ফেরাতে চেয়েছেন। অনেকবার তার মেয়ে সোনিয়াকে যৌন হয়রানির চেষ্টা করেছেন। কিন্তু জয়নবের কারণে তিনি তা পারেন নি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV