Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ : কুইন্স প্যালেসে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য প্যানেলের চূড়ান্ত পরিচিতি সভায় আমন্ত্রণ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: November 10, 2021 | 2:34 PM

https://www.facebook.com/USANewsNY/videos/5327256823967596

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যামাইকায় গত ৯ নভেম্বর মঙ্গলবার রাতে জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, এই সময়ে সোসাইটিকে নেতৃত্ব দিতে সম্পূর্ণ প্রস্তুত নিষ্ঠাবান, সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ‘নয়ন-আলী’ প্যানেল। সোসাইটিকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে ‘নয়ন-আলী’ প্যানেলের বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে প্রতি নির্বাচনী এলাকায় ‘নয়ন-আলী’ প্যানেলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এ সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

‘নয়ন-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহসান হাবিব ও পরিচালনা কমিটির কর্মকর্তা ইফজাল চৌধুরীর পরিচালনায় এবং মূলধারার রাজনীতিক তৈয়বুর রহমান হারুনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের ও প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার, অধ্যাপিকা হুসনে আরা, সমাজকর্মী এম এইচ মতিন প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, ‘নয়ন-আলী’ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী, বাংলাদেশ সোসাইটি’র সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন

পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারী মাকসুদ আহমেদ চৌধুরী, প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা সাইফুল ইসলাম, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল মান্নান, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুনেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, কমিউনিটি এক্টিভিস্ট কবি-গীতিকার গৌস খান, করিম চৌধুরী, সাইকুল ইসলাম, আহনাফ আলম, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন আনসারী, সেলিম মোসলেহ উদ্দিন, আমিন মাহমুদ বাবু, নাসিম আহমেদ, বিলাল চৌধুরী, এবাদ চৌধুরী, ফরিদ আলম, সুলতান আহমেদ ভূইয়া, এডভোহেট কামরুজ্জামান বাবু, আফরোজা রোজী, ফারহানা আলম নুপুর, ফারুক তালুকদার, মাহবুবুর রহমান মুকুল, মঞ্জুরুল করিম, মানিক চেয়ারম্যান, জিএম মোরশেদ প্রমুখ। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে মূলধারায় বাংলাদেশকে তুলে ধরা সহ কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতায় জ্যামাইকায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে জয়ী হবে। এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন সবার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ঘোষিত নির্বাচনী ইশতেহারের পাশাপাশি সোসাইটির কল্যাণে নানামুখি উদ্যোগ নেয়া হবে।
সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার বলেন, ‘নয়ন-আলী’ প্যানেল বিজয়ী হলে মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহ সোসাইটিকে আরও গণমুখি করা হবে।
সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে সোসাইটি হবে সকল বাংলাদেশীর। কাজ করবে সকল প্রবাসীকে নিয়ে।
সমাবেশ থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য ‘নয়ন-আলী’ প্যানেলের শেষ পরিচিতি সভায় সবাইকে আমন্ত্রণ জানান হয়।
সমাবেশে জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহসান হাবিব ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ সামাদ মিয়া জাকের এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত এ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV