নিউইয়র্কে পরানে আগ্রাবাদ এর আয়োজনে বর্ণিল পিঠা উৎসব
দিমা নেফারতিতি: নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত ৬ নভেম্বর শনিবার হয়ে গেলো বর্ণিল এক পিঠা উৎসব। পরানের আগ্রাবাদ-এর আয়োজনে এই পিঠা উৎসবে যোগ দেন নিউইয়র্কে বসবাসরত আগ্রাবাদিয়ানসহ কমিউনিটির গুণীজন। পুরুষদের পরনে ছিলো বর্ণিল পান্জাবী আর মহিলাদের ছিলো বাসন্তী রঙের শাড়ি। আগত সকলকে তাজা গাঁদা ফুল ও ব্যাজ পরিয়ে দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

কমিউনিটির প্রিয়মুখ শাম্ স চৌধুরী রুশো ও রোশনা শাম্ স ললি-র পরিকল্পনা ও উপস্থাপনায় সন্ধ্যা ছয়টায় মূল অনুষ্ঠান শুরু হয়। শিল্পী হাসান মাহমুদ উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর কুইজ পর্বটি সকল অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ ও মজাদার হয়ে ওঠে। প্রত্যেকের জন্য ছিলো আকর্ষণীয় উপহার।

দর্শকদের অনুরোধে শিল্পী হাসান ভিন্ন ভিন্ন মেজাজের গান পরিবেশন সকলকে আমোদিত করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও কৌতুকও পরিবেশিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দিমা

নেফারতিতি, বাংলাদেশ প্লাজা স্বত্বাধিকারী বাদশা ফরহাদ এবং পরানের আগ্রাবাদের তিন প্রধান উদ্যোক্তা মাকসুদুর রহমান খান জুয়েল, মো. বাবু ও ওয়াহিদুজ্জামান বকুল।

শাম্ স চৌধুরী রুশো ও রোশনা শাম্ স ললি-র হাতে তৈরী দৃষ্টিনন্দন ব্যানার ও চমৎকার ফ্রেমটি বেশ প্রশংসিত হয়েছে। ফ্রেমে ” Save the CRB ” লিখে CRB রক্ষা আন্দোলনের প্রতি একাত্বতা ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি