Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: November 11, 2021 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক। মুক্তিযুদ্ধকালে দেশে-বিদেশে সিলেটবাসীর বীরত্বপূর্ণ আবদান, বিদেশি নাগরিকদের সমর্থন সহযোগীতা ও বিশ্বজনমত গড়ে তুলতে যাদের নিঃস্বার্থ অংশগ্রহন রয়েছে তাদেরকে সম্মাননা জানানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও সম্মাননা প্রদান করবে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা। প্রবাসে সিলেটবাসীর প্রাচীন সংগঠন জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে আয়োজনের মধ্যে রয়েছে, মুক্তিযোদ্ধা সম্মাননা, মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কবিতা আবৃতি, গীতিনাট্য, শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বিজয়ের গান- সাংস্কৃকিত অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশ। আগামী ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ছয়টায় কুইন্স প্যালেসের হল রুমে এই এসকল অনুষ্ঠান হবে।
আমাদের গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিজয়কে প্রবাসে বেড়েওঠা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে স্মরণিয় করে রাখতে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের ৫০তম বিজয় দিবস বর্ণাঢ্য আনন্দঘন আয়োজনে বাস্তবায়নে গঠন করা হয়েছে উদযাপন কমিটি। গত ২৪ অক্টোবর জালালাবাদ এসোসিয়েশনের নিয়মিত সভায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপ-কমিটি গঠন করা হয়। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকনকে আহবায়ক ও সাহিত্য সংস্কৃতিক সম্পাদক শরিফুল হক মনজু’কে সদস্য সচিব ও কোষাধ্যক্ষ ময়নুল ইসলামকে সমন্বয়কারী করে এগার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপকমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক সহ-সভাপতি মনজুর চৌধুরী জগলু, যুগ্ম আহবায়ক সহ-সভাপতি জুসেফ চৌধুরী, যুগ্ম আহবায়ক সহ-সভাপতি শফি উদ্দিন তালুকদার, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সদস্য মানিক আহমদ, জামিল আনসারী, শাহিন কামালী, মান্না মুন্তাসির ও রোকন হাকিম।
এদিকে গত সাত নভেম্বর রোববার সন্ধায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপ-কমিটি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উদযাপন উপকমিটির আহবায়ক আহবাব চৌধুরী খোকন। বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়ন করতে করণীয় নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, জোসেফ চৌধুরী, লোকমান হোসেন, মানিক আহমদ, শাহীন কামালী ও সদস্য সচিব শরিফুল হক মনজু। অনুষ্ঠানকে সফল করতে সিলেটবাসীসহ দেশবাসীর সহযোগীতা কামনা করা হয়। সভায় সকল মহলের অংশগ্রহন ও উপস্থিতি নিশ্চিত করতে জোরালো প্রচার প্রচারণা এবং আমন্ত্রণ আব্যহত রাখতে কমিটির সকলের প্রতি আহবান ও অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV