Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান সিটি মেয়র হচ্ছেন তৈয়ব

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: November 11, 2021 | 12:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো সিটির মেয়র হতে যাচ্ছেন বাংলাদেশি আমেরিকান মাহবুবুল তৈয়ব। পেনসিলভেনিয়া স্টেটের আপার ডারবি সংলগ্ন মেলবোর্ন বরোর মেয়র হিসেবে জানুয়ারিতে অভিষিক্ত হবেন চট্টগ্রামের সন্তান মাহবুবুল তৈয়ব। ২ নভেম্বর ভোট গ্রহণের পর জানা গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশি আমেরিকান নুরুল হাসানের চেয়ে তিনি ২৯ ভোটে এগিয়ে রয়েছেন।
ডাকযোগে আসা ব্যালট গণনা এখনও শেষ হয়নি। তবে তৈয়ব দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে, বিজয় মুকুট তারই ভাগ্যে জুটবে। এ বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। তৈয়ব বলেন, নির্বাচনী এলাকার মানুষের সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে কাজ করবো ইনশাআল্লাহ। এজন্যে সকলের আন্তরিক সহায়তা চাচ্ছি।
একই সিটির ৩ জন কাউন্সিলম্যান হিসেবে জয়ী হন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ মুনছুর আলী মিঠু, মোশারফ হোসেন এবং আলাউদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্যাক্স কালেক্টর পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান সাজ্জাদ মোহাম্মদ। পুরো সিটির নেতৃত্বে প্রবাসীরা। ফিলাডেলফিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র এবং প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. নীনা আহমেদ এবং কমিউনিটি লিডার ডা. ইবরুল চৌধুরী পৃথকভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিজয়ীদেরকে। এ এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন ড. নীনা আহমেদ।

মাহাবুবুল তৈয়বই হবেন প্রথম কোন বাংলাদেশি আমেরিকান, যিনি যুক্তরাষ্ট্রে মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV