আটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে ধর্ম সভা অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত নয় নভেম্বর মংগলবার সন্ধ্যায় ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে ধর্ম সভা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্রতম মাস কার্তিক মাস যা দামোদর মাস হিসাবেও পরিচিত। কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের ত্যাগের মাস।
ধর্ম সভায় দামোদর মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরনে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা এবং এর তাৎপর্য, দামোদর মাসে করণীয়, পালনীয়, ভোজনীয়, বর্জনীয় ও দামোদর মাসের পবিত্রতা রক্ষার উপর বিস্তারিতভাবে আলোচনা করেন শুভানন্দ দাস ব্রহ্মচারী।

ধর্ম সভায় তিনি বলেন, কার্ত্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোন কার্যই সহস্রগুণ অধিক ফলদান করে। ভক্তিভরে স্বল্প পরিমাণ ভগবদ্ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে, এই মাসে শ্রীহরি মন্দিরে দীপ দান করলে তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না।
শুভানন্দ দাস ব্রহ্মচারী শ্রীমদ্ভাগবতীয় আলোচনায় গীতার বিভিন্ন শ্লোকের মাহাত্ম্য তুলে ধরেন। তিনি ধর্ম সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও মুক্ত আলোচনায় অংশ নেন।
ধর্মসভার বিভিন্ন পর্বে অংশ নেন হরেচ রবিনসন, প্রদীপ দে, সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, সজল দাশ, সজল চক্রবর্তী প্রমুখ ।
ধর্মসভায় জাতি ধর্ম বর্ণ, দল-মত নির্বিশেষে বিশ্বের প্রতিটি মানুষের জীবনে, প্রতিটি জীবের জীবনে, প্রতিটি প্রাণীর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে প্রার্থনা করা হয়। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ধর্ম সভায় অংশ নেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের