Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বাংলাদেশের গণতন্ত্র দিবস উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: November 14, 2021 | 12:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস নবান্ন রেষ্টুরেন্টে পার্টি হলে গত ১০ই নভেম্বর বুধবার জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখা বাংলাদেশের গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান। সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আশিক আহমেদ, বিশেষ অথিতি ছিলেন জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক আসেফ বারী টুটুল, কোষাধক্ষ জিএম ইলিয়াস, তথ্য বিষয়ক সম্পাদক বিউটি বেগম, নিউইর্য়ক ষ্টেট কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, যুব সংহতির নেতা মোঃ নাদের ও মৌলানা আব্দুর রহিম।

বক্তারা বলেন, সরকার অযৌক্তিভাবে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। ১৯৯৬ সালে ১০ নভেম্বর সামরিক আইন তুলে দিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্রের দ্বার উম্মেচন করেছেন, ১৯৯১ সালের পর দুটি দল বাংলাদেশের গণতন্ত্রের নামে জনসাধারনের সাথে প্রতারনা করে। তারা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেনি। আজ দেশের মানুষকে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতেই জাতীয় পার্টি গণতন্ত্র প্রতিষ্টা করে ক্ষমতার বিকেন্দ্রীকরন করবে। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শ ও স্বপ্ন নিয়ে সাধারন মানুষের কাছে যাবো, দেশের মানুষ আজ জাতীয় পার্টিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বিরোধী দলিয় নেত্রী বেগম রওশন এরশাদের রোগ মুক্তি কামনা এবং জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর আত্বার মাগফেরাত মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুর রহিম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV