নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভায় মামলাবাজদের দৃষ্টান্তমূলক জবাব দেওয়ার সিদ্ধান্ত: উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন শনিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভা গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ। সভা পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী।

যৌথ সভায় প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের ১৪ নভেম্বরের নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত, বিভিন্ন বিষয় নিয়ে সোসাইটির বিরুদ্ধে মামলার উদ্ভূত পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ সময় বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে মামলাবাজদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ড আগামী ২০ নভেম্বর ২০২১, শনিবার বেলা ১টায় উডসাইডের কুইন্স প্যালেসে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন উল্লেখযোগ্য।

সভায় গত সোমবার মামলার বাদীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে বাদীসহ তার সাথে উপস্থিত কতিপয় ব্যক্তিরা সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে অশ্রাব্য ও অশালীন ভাষা ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে সোসাইটির প্রয়াত তিন সাবেক কর্মকর্তা সভাপতি কামাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল খালিক খায়ের ও কার্যকরী সদস্য আজাদ বাকের কে নিয়ে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় যৌথ সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি, আজিমুর রহমান বোরহান, প্রফেসর দেলোয়ার হোসেন, মফিজুর রহমান, এমদাদুল হক কামাল, ও মোস্তফা কামাল পাশা বাবুল।
ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের