বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউইয়র্কের পাঁচ বোরোতে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের দোয়া ও তবারক বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উদ্যোগে নিউইয়র্কের পাঁচ বোরোতে গত ১৯ নভেম্বর দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। নিউইয়র্কের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদে প্রায় ২৫০০ তবারক বিতরণ করা হয়েছে। জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন সেন্টারের খতিব মাওলানা আবদুস সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারন সম্পাদক জাকির হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক খলকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানের পর তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের নেতৃবৃন্দ মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করেন।
তবারক বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে তিনি জিয়া পরিবারের সবাইকে ধৈর্য ধারন ও তাঁদের সকলের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি