Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে : সানশাইন টিউটোরিং এর পরামর্শমূলক ওয়ার্কশপ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: November 24, 2021 | 12:58 PM

https://www.facebook.com/USANewsNY/videos/389321012878414

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতামূলক এ ভর্তি পরীক্ষা সামনে রেখে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য পরামর্শমূলক ওয়ার্কশপের আয়োজন করে নিউইয়র্কে বাঙালি কমিউনিটির অন্যতম টিউটোরিং সেন্টার সানশাইন টিউটোরিং। গত ২১ নভেম্বর রোববার ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার ১৮৮ দাহিল রোডের ২য় তলায় প্রতিষ্ঠানটির সুপরিসর ক্লাশ রুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক সুদীপ্ত দেব এবং সিনিয়ার শিক্ষক নাওয়ার আহমেদ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক সিটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই ওয়ার্কশপে সানশাইন টিউটোরিং কর্ণধার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ন্যানোটেকনোলজিতে প্রশিক্ষিত, কুইন্স কলেজ টিএ এবং বাংলাদেশে লিটল জুয়েলস ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় অভিজ্ঞ গবেষক-অধ্যাপক সুদীপ্ত দেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্কের পাশাপাশি কঠোর পরিশ্রমী হতে হবে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সংক্ষিপ্ত ও সহজ সমাধান পদ্ধতি সহ নানা পরামর্শ দিয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগাতে হয় হিসেব করে। অনেক ছাত্র-ছাত্রীর সব কিছু জানা থাকার পরও পরীক্ষায় সময় মত উত্তর দিতে না পারায় কাঙ্খিত ফল থেকে বঞ্চিত হয়। তাই স্পেশালাইজড্ হাই স্কুলের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মার্ক অর্জন করতে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলের হোমওয়ার্কের পাশাপাশি মডেল টেস্টগুলো রিভাইজ করা উচিত। হাতে-কলমে গণিতে সংক্ষিপ্ত ও সহজ সমাধান করার পদ্ধতি বাতলে দেন। একইভাবে বুদ্ধিমত্তার সাথে সহজ পদ্ধতিতে ইএলএ প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের শিক্ষক নাওয়ার আহমেদ।

অধ্যাপক সুদীপ্ত দেব বলেন, ছাত্র-ছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দেয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। কেবল শিক্ষক হিসেবেই নয় একজন অভিভাবক হিসেবেও শিক্ষা-সেবার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের দেখাশুনা করি। মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকর্মীদের সাথে নিয়ে নিয়মিত শিক্ষাদানে অংশ নিচ্ছি।
অধ্যাপক সুদীপ্ত দেব প্রতিষ্ঠিত সানশাইন টিউটোরিং এর ব্রুকলীন ছাড়াও জ্যামাইকা ও জ্যাকসন হাইটসে তার আরও দুটি ক্যাম্পাস রয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক সুদীপ্ত দেব বলেন, স্কুলের হোমওয়ার্ক হেল্পের পাশাপাশি ইনোভেটিভ সায়েন্স প্রজেক্টর শেখানো হয় তার প্রতিষ্ঠানে। দক্ষতার সাথে ক্যালকুলাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রিজেন্ট ও কলেজ ক্রেডিট এর জন্য প্রশিক্ষণ দেয়া হয়। বিষয় ভিত্তিক ওয়ার্কশিট সলিউশন ও মডেল টেস্ট আয়োজন করে উপযুক্ত শিক্ষা, উন্নত ও সমৃদ্ধ জীবন গঠনের কাঙ্খিত লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অধ্যাপক সুদীপ্ত দেব জানান, সানশাইন টিউটোরিং এর আন্তরিক প্রচেষ্টায় অনেক ছাত্র-ছাত্রী সিটির স্পেশালাইজড হাইস্কুল ছাড়াও এসএটিতে প্রয়োজনীয় স্কোর করে ভালো কলেজ-ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। সানশাইন টিউটোরিং থেকে প্রশিক্ষিত হয়ে অনেক শিক্ষার্থী টিএএসসি, রিজেন্ট, নিউইয়র্ক স্টেট টেস্ট প্রভৃতিতে প্রভূত সাফল্য অর্জন করছে। আগামীতে সানশাইন টিউটোরিং থেকে যাতে আরও বেশি ছাত্র-ছাত্রী স্পেশালইজড স্কুলসহ ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারে সেজন্য নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।
ভর্তিসহ বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অধ্যাপক সুদীপ্ত দেব তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ ফোন : ৬১৬-২৫১-৭৬৭৩ এবং ৭১৮-৫৯৪-৫২৫৬।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV