Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি’র সঙ্গে সিটিও ফোরামের সমঝোতা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: November 25, 2021 | 12:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বাংলাদেশি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের মালিকানাধীন ‘ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি’র সঙ্গে সিটিও ফোরাম বাংলাদেশের এক সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর শুক্রবার স্থায়ী ক্যাম্পাসে ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির পক্ষে চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ ও সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তথ্য নিরাপত্তা জোটের মডারেটর তপন কান্তি সরকারের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সময় আইজিইউ’র চ্যান্সেল ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, যে কোন প্রতিষ্ঠানের গতিশীলতা আনতে এক একটি নতুন উদ্যোগ ও সুন্দর সুন্দর কর্মপরিকল্পনা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকের এ সমঝোতা চুক্তিটি আমাদের সামনে অগ্রসর হতে আরও সাহায্য করবে।
এ সময় উপস্থিত ছিলেন আইজিইউর সিএফও ফারহানা হানিপ, বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান কে বার্ক, আইগ্লোবাল ইউনিভার্সিটির অপারেশন্স ও রেজিস্ট্রার ভাইস প্রেসিডেন্ট ডা. শেন চো প্রমুখ। এসময় সেখানে উপস্থিত থেকে অভিমত দেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সুপারভাইজারি ইকোনমিস্ট ও ওয়ালস্ট্রিট জার্নালের ইন্টারন্যাশনাল রিভিউয়ার ফাইজুল ইসলাম এবং ফোবানার আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইনারা ইসলাম। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও গবেষকরা নির্দিষ্ট একটি সময়ের জন্য বাংলাদেশ ভ্রমণের সুযোগ পাবেন বলে জানান তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV