আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে: নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৪ নভেম্বর বুধবার ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ অ্যাভিনিউয়ের ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি। ধর্মসভার কার্যক্রম সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে।

এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ধর্মসভায় প্রধান আলোচক হিসাবে শুভানন্দ দাস ব্রহ্মচারী নতুন বৃন্দাবন, পশ্চিম ভার্জিনিয়া থেকে আন্তর্জাল এ অংশগ্রহণ করেন।ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, মনোজিৎ সাহা, বিনোদ ভেলোর, সুমি মজুমদার প্রমুখ ধর্ম সভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
প্রবাসী হিন্দু সম্প্রদায় এই ধর্মসভায় যোগ দেন। তাদের সবার মাঝে প্রসাদ বিতরন করা হয়। ধর্মসভার আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীদের উক্ত ধর্মসভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের