অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র ১৪তম বার্ষিক কনভেনশন ১২ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে মূলধারায় দক্ষিণ এশিয়ার ৮ দেশীয় ইমিগ্র্যান্টদের একমাত্র সংগঠন এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার-আসাল’র চতুর্দশ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর রোববার। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিউইয়র্কে শেরাটন লাগোর্ডিয়া ইস্ট হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন এবং ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী জানান, ‘সাউথ এশিয়ান – টুগেদারস উই আর মেকিং হিস্টোরী’ স্লোগানে অনুষ্ঠেয় এবারের কনভেনশনে মূলধারার ৫০ জনেরও বেশি নির্বাচিত প্রতিনিধি অংশ নেবেন।
কনভেনশনে শুভেচ্ছা সহ বর্তমান পরিস্থিতির আলোকে বক্তব্য দেবেন মূলধারার নির্বাচিত প্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অ্যাসালের বিভিন্ন চ্যাপ্টারের প্রতিনিধিরা। বিভিন্ন নির্বাচনে অ্যাসালের ঐতিহাসিক ভূমিকা সহ মূলধারায় দক্ষিণ এশিয়ানদের এগিয়ে যাওয়ার প্রসঙ্গও স্থান পাবে কনভেনশনে।
দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের সমন্বয়ে বহুজাতিক এ সমাজে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানরা যাতে নিজ নিজ অধিকার ও মর্যাদা সুসংহত রাখতে পারেন সেজন্যে একযোগে কাজের অঙ্গিকারেই গঠিত হয়েছে ‘অ্যাসাল’।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের