মার্কিন সিনেটে ইরানের ওপর নিষেধাজ্ঞা
ডেস্ক: ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের সিনেটে পাস করা হয়েছে। শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। ১০০ সিনেটরের কেউই বিলটির বিপক্ষে ভোট দেয়নি। এমনকি কোনও সদস্য ভোটদানে বিরতও থাকেনি। এখন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা তাতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেনেনদেজ ও রিপাবলিকান সিনেটর মার্ক কির্ক প্রণীত এ বিলের খসড়ায় বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যেসব বিদেশী ব্যাংক লেনদেন চালিয়ে যাবে সেগুলোর অনুমোদন বাতিল করা হবে। ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করলে জ্বালানি তেলের বাজারে যাতে কোন নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্যও এতে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। বিলটি চূড়ান্ত অনুমোদনের পর তা আইন হিসেবে কার্যকর হতে ছয় মাস সময় দেয়া হয়েছে। ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে বলে সমপ্রতি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদন প্রকাশের পর মধ্যপ্রাচ্যের এ দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক অবরোধ আরোপ করছে পশ্চিমা দেশগুলো। এর আগে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইরানের ১৮০ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ জব্দ ও তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।মানবজমিন
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity