Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের: প্রবাসীদের দেশে আরো বেশী বিনিয়োগের অনুরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: November 30, 2021 | 10:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক, এম.পি. ২৯ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসানসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের ’সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।

তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যাবলী সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন ও সার্বভৌম। তাই, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান।
ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রীকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দকে অনুরোধ জানান। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV