Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ কর্মসূচি, জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকরিপি প্রদান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: November 30, 2021 | 11:03 PM

https://www.facebook.com/USANewsNY/videos/192531629746998

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ কর্মসূচি এবং জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকরিপি প্রদান করেছে ২৯ নভেম্বর সোমবার। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে দেয়া স্মারকলিপিতে সম্পূর্ণ মানবিক কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার্থে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে যাবার অনুমতি প্রদানের জন্যে বাংলাদেশের সরকারকে অনুরোধ জানানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।

জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গোলাম ফারুক শাহীনের পরিচালনায় শুরুতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।

বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলিম পাখী। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সৈয়দা মাহমুদা শিরিন, নিয়াজ আহমেদ জুয়েল, নূর মোহাম্মদ, শাহ আলম, ইঞ্জিনিয়ার সায়েম, মাজহারুল ইসলাম জনি, শেখ হায়দার আলী, সালেহ আহমেদ মানিক, রিয়াজ মাহমুদ, মাঈনুল ইসলাম মুহিত, গোলাম মাহমুদ, মোহাম্মদ ফয়সল, জাকারিয়া অপু, এম এ মান্নান, হুমায়ূন আহমেদ, খালেদ খান, মোস্তাক আহমেদ, আনোয়ারুল ইসলাম শাহীন, আবুল কালাম, রুহুল আমিন প্রমুখ। বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, শ্রমিক দল, জাসাস, ছাত্রদলের নেতা-কর্মীরা ছিলেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘রিলিজ বেগম খালেদা জিয়া ফর ট্রিটমেন্ট এব্রড’ লেখা পোস্টার-ব্যানার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV