Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার নতুন কমিটি: সভাপতি-সম্পাদক পদে মিসবা-রানা বহাল

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: December 2, 2021 | 12:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাধারন সভায় আগামী দুই বছরের (২০২২-২০২৩) জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক রানা-কে বহাল রাখা হয়েছে। গত ২৮ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ওজনপার্কের দেশী সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
কাউন্সিলের সভাপতি মিসবা আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের উপদেষ্টা, কার্যকরী পরিষদের কর্মকর্তা এবং বিভিন্ন ফুটবল টিমের ম্যানেজার, ক্যাপ্টেন, প্রতিনিধিরা ও খেলোয়ারগণ উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রশিদ রানা।

সভা সূত্রে জানা গেছে, সভায় বিস্তারিত আলোচনা শেষে স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি গঠন পর্বে সভাপতি পদে ৮/১০ এবং সাধারণ সম্পাদক পদে ৪/৫জন মৌখিকভাবে প্রার্থীতার কথা জানালে পরবতীতে আলাপ-আলোচনা আর সমঝোতার মাধ্যমে একে একে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার পর চুড়ান্ত পর্যায়ে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককেই স্ব স্ব পদে বহাল রাখা হয়। তারা উপদেষ্টা পরিষদের সাথে আলোচনার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

সভায় স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মনজুর আহমেদ চৌধুরী, আব্দুর রহীম বাদশা, দুলাল মিয়া (হাজী এনাম), আব্দুর নুর বড় ভূইয়া, সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ উল্লেখযোগ্যদের মধ্যে সাইফুর খান হারুন, ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফুল ইসলাম, আব্দুল কাদির লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV