অধ্যাপক রফিকুল ইসলামের প্রয়াণে মুক্তধারা ফাউন্ডেশনের শোক প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জাতীয় অধ্যাপক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান ও বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের প্রয়াণে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে মুক্তধারা ফাউন্ডেশন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। শোক বার্তায় আরো উল্লেখ করা হয়, জাতি তার এক উজ্জ্বল সন্তানকে হারালো। তিনি দীর্ঘদিন ধরে আমাদের বটবৃক্ষের মত আশ্রয় দিয়েছিলেন। এক বছরের মধ্যে প্রথমে বাংলা একাডেমীর সভাপতি ড. আনিসুজ্জামান, পরে শামসুজ্জামান খান এবং আজ অধ্যাপক রফিকুল ইসলামের প্রয়াণে আমরা একে একে অভিভাবকহীন হয়ে পড়েছি।
উল্লেখ্য, ২০২০ নিউ ইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধন করেছিলেন বরেণ্য এই জাতীয় অধ্যাপক। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মুক্তধারা ফাউন্ডেশন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২২ সালের আহ্বায়ক গো্লাম ফারুক ভুঁইয়া, মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস সাজেদীন ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি