Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক নূর ভূঁইয়া, সদস্য সচিব টুটুল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: December 5, 2021 | 12:25 PM

https://www.facebook.com/USANewsNY/videos/751666175792881

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। নয়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুন নূর বড় ভূঁইয়া এবং সদস্য সচিব হয়েছেন আসেফ বারি টুটুল। কেন্দ্র অনুমোদিত এ কমিটিকে ৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসেফ বারি টুটুলের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ আব্দুন নূর বড় ভূঁইয়া। এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ সহ যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানান হয়, পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জিএম কাদের এমপির ১ ডিসেম্বর স্বাক্ষরিত অনুমোদন পত্রে ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়া হয়।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুন নূর ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জাফর মিতা, তোফায়েল চৌধুরী, মাহবুবুর রহমান অনীক, ওসমান চৌধুরি, আলতাফ হোসেন, সাবির লস্কর ও ইসমাঈল খান আনসারী এবং সদস্য-সচিব আসেফ বারি টুটুল।
সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল খালেক লালু, আব্দুন নূর, এডভোকেট এম এ কাইয়ুম, এডভোকেট হারিসউদ্দিন আহমদ, গোলাম কবীর জহীর, এ বি এম ওসমান গনি, লুৎফর রহমান, ফিরোজ হাসান মিলন, আব্দুল কাদের লিপু, শাহজাহান সাজু, এস এম ইকবাল, হাবিবুর রহমান হাবিব, রোকশানা হাবীব, এ বি এম খায়রোল আলম, এম এ করিম, মোস্তাক হোসেন বাবুল, কাশেম চৌধুরী, উত্তম ডাকুয়া, শক্তি গুপ্তা, কান্তা হোসেন, শামসুন্নাহার, শমসের আলী, গোলাম মোহাম্মদ কামাল, ফেরদৌস ওয়াহিদ, মোস্তাক আহমেদ, রুবেল আহমেদ, শুভঙ্কর গাঙ্গুলি, জেসমীন আকতার, রোজি আহমেদ, সুজাতা সরকার, ফয়জুল্লাহ নাঈম, কাজী আব্দুল আওয়াল, শফিউল আলম, মমিনউদ্দিন, গিয়াসউদ্দিন, শামসুন্নাহার, রবিউল হক, এডভোকেট হানিফ, কামরুজ্জামান বাচ্চু, আমির হামজা, ফারজিন স্বর্ণা, টিপু সুলতান, ফরিদ আহমেদ, শামীম আহমেদ, শাহজাহান, জামালউদ্দিন, আব্দুল হাই, আবেদ আলী এবং বদরুল আলম।
উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি শহিদুর রহমান ও লিয়াকত আলী, সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, হাজী আব্দুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, আহমেদ শরিফ এবং আহমেদুজ্জামান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ কয়েক বছর যাবৎ যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কোন সম্মেলন না হওয়ার কারণে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পার্টির অনেক ত্যাগী কর্মী নিরব এবং নিষ্ক্রীয় হয়েছেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পুরোনো গৌরব ফিরিয়ে এনে সংগঠনকে গণমুখি করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অস্থানরত এসব ত্যাগী কর্মীদের অনুরোধ এবং দাবীর প্রেক্ষিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডঃ সাকিব রহমানের সূপারিশে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিকে বাতিল করে আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, নব গঠিত আহবায়ক কমিটি দায়িত্ব পাওয়ার সাথে সাথে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ শুরু করেছে। আহবায়ক কমিটি বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর কমিটি নতুন করে গঠন বা পুনর্গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি সুন্দর ও শৃঙ্খল সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে ইনশাআল্লাহ ।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আহবায়ক কমিটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে বস্তুনিষ্ঠ এবং গঠনমুলক প্রচারের মাধ্যমে সহযোগিতার আহবান জানায় সংবাদ সম্মেলনে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV