মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন: কনস্যুলেটের সকল কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাইজ করার পরামর্শ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ৬ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসানসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রিপরিষদ সচিব কনস্যুলেটের সকল কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাইজ করার পরামর্শ দেন। আলোচনাকালে তিনি কনস্যুলার সেবাগ্রহীতাদের সুবিধার্থে এবং অধিকতর সেবা প্রদানের নিমিত্তে কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের ব্যাপারে গুরুত্বারোপ করেন।
ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রিপরিষদ সচিবকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব কনস্যুলেটের বিভিন্ন কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দকে অনুরোধ জানান। কনস্যুলেট সফরকালে তাঁর সহধর্মিণী সরকারের সাবেক সচিব মিজ্ কামরুন নাহারও উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রিপরিষদ সচিবকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি