নিউইয়র্কে শিকদার আহমেদের বিশেষ আলোকচিত্র প্রদর্শনী (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/285172636956758
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত আলোকচিত্র শিল্পী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী নিউইয়র্কের প্রিমাভেরা গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ’র আয়োজনে দু’দিনব্যাপী এই প্রদর্শনী সম্পন্ন হয় ৫ ডিসেম্বর রোববার। এর আগে শনিবার এর উদ্বোধন করেন খ্যাতিমান সংগীতগুরু মুক্তালিব বিশ্বাস।

সাংবাদিক ও লেখক আকবর হায়দার কিরনের সন্চালনায় উদ্বোধনী অনুস্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, প্রখ্যাত অভিনেত্রী রেখা আহমেদ, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, লেখক ও ক্রীড়াবিদ সাঈদ উর রব, কৃতি এথলেট সাইদুর রহমান ডন, বিশিস্ট ফটোগ্রাফার ওবায়দুল্লাহ মামুন, সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, বিশিস্ট টিভি ব্যক্তিত্ব শামীম সাহেদ, টাইম টিভির সিইও আবু তাহের, শিল্পী আকতার আহমেদ রাশা, বিশিস্ট সাংবাদিক মনির হায়দার, সাংবাদিক ও লেখক শিব্বীর আহমেদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, যুক্তরাষ্ট্র ইত্তেফাক প্রতিনিধি শহীদুল ইসলাম, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, বিশিস্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ বেলাল, বাংলাভিশন নর্থ আমেরিকার ভাইস প্পেসিডেন্ট মাহমুদ হোসাইন বাদশা প্রমুখ।

প্রদর্শনীর শেষদিনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আলোকচিত্রী শিকদার আহমেদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক আকবর হায়দার কিরন।

ছবি তোলা শিকদার আহমেদের নেশা ও পেশা। অনেকগুলো বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান ঘুরে তিনি অগনিত ছবি তুলেছেন। ছবির জন্য পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। নিউইয়র্কে এটি ছিলো শিকদার আহমেদের প্রথম প্রদর্শনী। এতে তাঁর বাছাইকৃত ৩০টি ছবি প্রদর্শিত হয়। দু’গিনের এই বিশেষ প্রদর্শনীতে বিপুল সংখ্যক সমঝদার দর্শকের সমাগম ঘটে। শিকদার আহমেদের তোলা ছবির সৌন্দর্যে বিমোহিত হন তাঁরা। গুনীজনেরা তাঁর ছবির ভূয়সী প্রশংসা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি