Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সংবিধান সংরক্ষণ দিবস পালন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: December 9, 2021 | 1:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে গত ৬ই ডিসেম্বর সোমবার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা বাংলাদেশ সংবিধান সংরক্ষণ দিবস পালন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। এতে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহম্মেদ, ডাঃ সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাং আব্দুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী।
বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ অসাংবিধানিক কোন কাজ করেনি, ১৯৮২ সালে সেনা প্রধান হিসেবে ক্ষমতার দায়িত্ব নিয়ে পল্লীবন্ধু এরশাদ নয় বৎসর সুশাসক হিসেবে দেশ জণগণের জন্য নিরলসভাবে কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উচু করে দাড় করিয়েছেন। সর্বক্ষেত্রে পল্লীবন্ধু ছিলেন সফল জনগণের মুখে হাসি ফুটিয়ে ছিলেন। তৎকালীন মুখোশধারী দলের লোক দেখানো দাবীর কারণে ১৯৯০ সালে ৬ই ডিসেম্বর রক্তপাতহীন আন্দোলনে জনগণের প্রতি সম্মান জানিয়ে স্বেছায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হস্তান্তর করেন। এই দিনটিকেই জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে। ১৯৯০ সালে ৪ঠা ডিসেম্বর ক্ষমতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তিনি তার দুই দিন পর ক্ষমতা হস্তান্তর করেছিলেন বিচারপতি মোঃ শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের কাছে। বর্তমান সরকারের সময় বিচার বহির্ভূত হত্যা, গুম, রন্ধে রন্ধে দুর্নীতি, হামলা, আজ বাংলার জনগণ দিশেহারা। ঐদিকে বিএনপির আমলে সারের দাবীতে ১৯ জন কৃষক হত্যা, ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা, হাওয়া ভবনের দুর্নীতি বার বার বিশ্ব চ্যাম্পিয়ান। এই দুই দল গণতন্ত্র শেষ করে দিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV