নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র এজিএম ও নির্বাচন শনিবার
রশীদ আহমদ: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব “নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব” এর ২০২০-২০২১ মেয়াদের কার্যকরী কমিটির শেষ সভা সংগঠনের সভাপতি ডাক্তার ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের পরিচালনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ৭ই ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের কার্যকরী কমিটির ঐ সভায় ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা হালনাগাদ, ক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট এবং অনুষ্ঠিতব্য ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ ও সদস্য এসএম সোলায়মান।
এছাড়াও ক্লাব সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি সেবা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ এবং ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সফল করতে সকল সদস্যদের সার্বিক সহযোহিতা কামনা করা হয়।
উল্লেখ্য যে, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম ও নির্বাচন আগামী ১১ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পরিচালনার জন্য ক্লাবের অন্যতম উপদেষ্টা মনজুর আহমদ-কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদ্বয় হচ্ছেন: আনোয়ার হোসাইন মঞ্জু ও হাবিব রহমান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি