Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সম্মিলিত ব্রঙ্কসবাসীর বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: December 10, 2021 | 11:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সম্মিলিত ব্রঙ্কসবাসীর ব্যানারে বাংলাদেশের ৫১ তম মহান বিজয় দিবস উদযাপিত হবে আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিজয় দিবসের অনুষ্ঠানমালা সফল করতে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় একটি উদযাপন কমিটি গঠন করা হয়। উদযাপন কমিটির সদস্যরা হলেন: আহবায়ক কাওসারুজ্জাম কয়েছ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবু, এমবি তুষার, মোহাম্মাদ শামীম মিয়া, বিলাল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ সামাদ মিয়া জাকের, এমডি আলাউদ্দিন, সদস্য সচিব এ ইসলাম মামুন, যুগ্ম সদস্য সচিব কাজী রবিউজ্জামান, মোঃ জুয়েল, মিয়া মোহাম্মাদ দাউদ, নুরুল ইসলাম, রেজা আবদুল্লাহ স্বপন ও সারোয়ার চৌধুরী।
উপদেষ্টা আলমাস আলী, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, জামাল হুসাইন, আব্দুল গাফফার চৌধুরী, আবুল হাসিম হাসনু, জুনেদ চৌধুরী, নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলু, বোরহান উদ্দিন, আল ওয়াহিদ নাজিম, আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকি, ফারহান চৌধুরী, ফোরকান চৌধুরী, সাইদুর রহমান লিংকন, খবির উদ্দিন ভূইয়া, ফরিদা ইয়াসমিন, সৈয়দ সারফিন মোর্শেদ, কামাল উদ্দিন, আবুল খায়ের আকন্দ প্রমুখ।

উদযাপন কমিটির আহবায়ক কাওসারুজ্জাম কয়েছ এবং সদস্য সচিব এ ইসলাম মামুন বিজয় উৎসব সফলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ