Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশের চার মন্ত্রীর দপ্তর বদল দুই জনকে দপ্তর প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: December 5, 2011 | 10:16 AM

ইউএসএ নিউজ ডেস্ক: মন্ত্রীসভার চার সদস্যের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া নতুন নিয়োগ পাওয়া দুই মন্ত্রীকে দপ্তর দেয়া হয়েছে। এদের মধ্যে বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গোলাম মোহাম্মদ কাদেরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী এবং স’পতি ইয়াফেস ওসমানকে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া মন্ত্রীসভায় নতুন স্থান পাওয়া ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রী এবং সুরঞ্জিত সেনগুপ্তকে রেলপথ মন্ত্রী করা হয়েছে। গতকাল মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ