‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’র নয়া প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম, সেক্রেটারি লে. প্রিন্স
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’র (বাপা) ২০২২-২৩ মেয়াদের কার্যকরী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং লেফটেন্যান্ট এ কে এম আলম (প্রিন্স) সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বাপা’র মিডিয়া লিয়াজোঁ সম্পর্কিত কর্মকর্তা ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, নির্বাচনে কোন পদেই একাধিক প্রার্থী মনোনয়ন না চাওয়ায় ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট শামসুল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কমিশনের ডেপুটি চেয়ারম্যান লেফটেন্যান্ট সাজেদুর রহমান এবং সার্জেন্ট মোহাম্মদ খান এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন : প্রথম ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম (প্রিন্স), কোষাধ্যক্ষ রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সরদার মামুন, সার্জেন্ট-অ্যাট-আর্মস সোনিয়া বড়ুয়া, মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সারোয়ার, কমিউনিটি লিয়াজোঁ মাহবুবুর জুয়েল, করেসপন্ডিং সেক্রেটারি ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ।
২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে নানাভাবে সহযোগিতা করে আসছে বাপা। এছাড়া এনওয়াইপিডিতে অফিসার ও ট্রাফিক এজেন্ট পদে নিয়োগেও বাংলাদেশি নতুন প্রজন্মকে উৎসাহ জোগাচ্ছে সংগঠনটি। নিউইয়র্ক পুলিশের কমান্ডিং অফিসারসহ বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আমেরিকানরা। নিউইয়র্ক পুলিশে এখন বাংলাদেশিদের জয়-জয়কার।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি