Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সকলের গ্রহণযোগ্য নির্বাচন চায়, খালেদাকে মার্কিন রাষ্ট্রদূত মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: December 7, 2011 | 6:07 PM

রিপোর্টার: বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে ঢাকায় নিযুক্ত  মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সব দলের অংশগ্রহণে দেশে এমন একটি নির্বাচন যুক্তরাষ্ট্র দেখতে চায়, যার ফল সবাই মেনে নিতে পারে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলোচনায় নয়া দূত যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান জানান। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মজিনা আশা করেন, দেশের জনগণই আজকের রাজনৈতিক পরিস্থিতির উত্তরণের পথ খুঁজে বের করবে। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে গণতন্ত্র চর্চায় বাংলাদেশ শক্ত অবস্থানে আছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে সমস্যা সৃষ্টি হয়েছে, দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর নেতারা বসে সেটির সহজ সমাধান বের করবে। এতে গণতন্ত্রকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। আর এ কাজে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরী পোশাকের বাজার রয়েছে। আগামীতে রপ্তানিতে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসতে পেরে এবং বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। বিএনপির আমলে আমেরিকা ও বাংলাদেশের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আগামীতে এ সম্পর্ক আরও ভাল হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে বলেন, দীর্ঘ বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সে দেশের তৈরী পোশাকসহ বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ দেয়া এবং অতীতের মতো বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশা করেন বেগম জিয়া। জবাবে মজিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার ভূমিকার প্রশংসা করেন। বেগম জিয়া মজিনার দ্বিতীয় দফায় বাংলাদেশে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান। এবং যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV